চৌদ্দগ্রামে কিস্তি পরিশোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
কুমিল্লার চৌদ্দগ্রামে বিভিন্ন এনজিও থেকে উত্তোলনকৃত ঋণের টাকা (কিস্তি) পরিশোধ করতে না পেরে মিলন বেগম (৫৫) নামে এক বিধবা গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। তিনি চৌদ্দগ্রাম পৌর এলাকার সোনাকাটিয়া গ্রামের মৃত বিন্দু মিয়ার স্ত্রী। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর এলাকার সোনাকাটিয়া গ্রামে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: আব্দুল কুদ্দস।
নিহতের প্রতিবেশীরা জানান, স্বামীহারা এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী মোসা: মিলন বেগম নিজ বাড়ীতে প্রায়সময়ই একাকী বসবাস করতেন। নিহতের পুত্রবধু বেশিরভাগ সময়ই তার বাবার বাড়ীতে থাকতো। নিহত মিলন বেগম তার একমাত্র মেয়ে মিনারা বেগমের স্বামী (মেয়ের জামাই) শান্ত এর বিদেশ যাওয়ার প্রয়োজনে টাকা হাওলাত চাইলে তিনি নিজ নামে চৌদ্দগ্রাম সাজেদা ফাউন্ডেশন নামে একটি এনজিও থেকে ৩ লাখ টাকা ও সিসিডি নামে অপর একটি এনজিও থেকে আরো ১ লাখ ৫০ হাজার টাকা ঋণ তুলে দেন। ঋণ উত্তোলনের শুরুর দিকে মিলন বেগমের মেয়ের জামাই শান্ত কয়েকটি কিস্তি পরিশোধ করলেও পরবর্তীতে সে সময়মত কিস্তি পরিশোধ না করায় এনজিও’র কর্মকর্তাগণ কিস্তি পরিশোধের জন্য ব্যাপক চাপ সৃষ্টি করেন। গত কয়েকদিন আগে মিলন বেগম মেয়ের জামাই এর বাড়ী উপজেলার শুভপুর ইউনিয়নের খামার পদুয়া গ্রামে গেলে বিষয়টি নিয়ে শান্ত ও তার পরিবারের সদস্যদের সাথে বাগবিতন্ডা হয়। তারা মিলন বেগমের উপর ক্ষিপ্ত হয়ে নানান কটুকথাও বলেন বলে শুনেছি। প্রচন্ড হতাশা নিয়ে মিলন বেগম নিজ বাড়ীতে ফিরে আসেন এবং ব্যাপক টেনশনে নির্ঘুম রাত কাটান বলে জানা গেছে। বিষয়টি নিয়ে ধীরে ধীরে তিনি আরো ডিপ্রেশনে পড়ে মঙ্গলবার সকাল অনুমান এগারটায় নিজঘরের জানালার গ্রিলের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে প্রতিবেশীরা দেখতে পেয়ে পুলিশের কাছে খবর পৌঁছায়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে নিহতের লাশ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।’
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন