সাভার ও আশুলিয়ায় অবৈধ দখলদের উচ্ছেদ ও দালাল চক্রের জরিমানা
সাভারে দীর্ঘদিন ধরে নিজেদের জমি দাবি করে সাভারে খঞ্জনকাঠি এলাকায় খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছিল একটি গ্রুপ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা জেলা প্রশাসনের নির্দেশনায় খালটি উদ্ধারসহ অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম রাসেল ইসলাম নূরের নেতৃত্বে খালের সীমানা উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।এসময় খঞ্জনকাঠি খালের আর এস ১৪৩ ও ১৪৬ দাগে যথাক্রমে ১০ ও ৫ শতাংশ জমি উদ্ধার করা হয় এবং খালের ভেতরে অবৈধভাবে স্থাপিত তিনটি টিনশেড ঘর ও দুইটি টি ইটের দেওয়াল ভেঙে ফেলা হয়। সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম রাসেল ইসলাম নূর বলেন, উদ্ধারকৃত জমির আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা। খালের জমি যেন কোনভাবেই বেদখলে যেতে না পারে সেজন্য সীমানা নির্ধারণপূর্বক সাইনবোর্ড টাঙানো হয়েছে। খাল পাড়ে অনতিবিলম্বে বৃক্ষরোপন করা হবে।
অপরদিকে পলাশবাড়ী আশুলিয়া এসিল্যন্ড অফিস। আশুলিয়া রাজস্ব সার্কেলের অধীনে রয়েছে শিমুলিয়া ইউনিয়ন ও আশুলিয়া ইউনিয়ন দুই ভূমি অফিস। দীর্ঘদিন ধরে এই দুই ভূমি অফিসে বহিরাগত দালালদের দৌরাত্ম্য বেড়েই চলছে।
সেবা প্রত্যাশীদের কাছ থেকে অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি। দুই বহিরাগত দালালকে কারাদণ্ড দিলেন আশুলিয়া সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুর রহমান।
মোহাম্মদ আশরাফুর রহমান সরেজমিনে আশুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে হাতেনাতে ধরে ফেলেন দুই বহিরাগতকে। গ্রেফতার দেখিয়ে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করে পাঠানো হয়েছে জেল হাজতে। এসময় স্মার্ট ভূমি সেবা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে দালালমুক্ত ভূমি অফিস গড়ার লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন আশুলিয়ার এসিল্যান্ড।
কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন রেজাউল করিম (৩৬) ও মোহাম্মদ জহুরুল ইসলাম (৩৫)।
জানা যায়, আশুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. জয়দুল হোসেনের রয়েছে একটি দালাল চক্র। এই দালাল চক্রকে অলিখিতভাবে নিয়োগ দিয়েছেন তিনি। দালালদের নিয়ে দীর্ঘদিন ধরে অফিস চালিয়ে যাচ্ছেন। দালাল দিয়ে সব কাজ করান জয়দুল। আশুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের কম্পিউটার অপারেটর ও দালালের মাধ্যমে ঘুষ লেনদেন করে থাকেন। দিনশেষে ঘুষ লেনদেন টাকা বন্টন করে থাকেন জয়দুল নিজেই। ঘুষ লেনদেনের বড় একটি অংশ নিয়ে থাকেন নিজেই। এই কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে একাধিক লিখিত অভিযোগ।
মুঠোফোনে কয়েকবার জয়দুল হোসেনের সাথে যোগাযোগ করতে গেলে তেমন কোন সাড়া পাওয়া যায়নি।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুর রহমান বলেন, আমার ভূমি অফিসগুলো দুর্নীতি যাতে না হয় আমি জিরো টলারেন্স ঘোষণা করছি। আশুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে এসিল্যান্ড সেবা প্রার্থীদের সঙ্গে কথা বলেন বিভিন্ন সমস্যা, হয়রানি যাতে না হয় সরাসরি এসিল্যান্ড অফিসে ফোন নাম্বারে যোগাযোগ করতে বলেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন