সুবর্ণচরে মডেল মাদ্রাসায় বার্ষিক ক্রিড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে সুবর্ণচর উপজেলা চরজব্বর ইউনিয়নের চেওয়াখালি বাজার সংলগ্ন জাহাজমারা মডেল দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারী (বুধবার) বেলা ১১ টায় অনুষ্ঠানের আয়োজন করে জাহাজ মারা মডেল মাদ্রাসা।জাহাজমারা মডেল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোজাহিদুল ইসলাম সুমনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আরমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ১ নং চরজব্বর ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুল্যাহ আল মামুন জাবেদ, ইউপি সদস্য নুরুল আলম জিকু, মাদ্রাসা প্রতিষ্ঠাতা সদস্য তানভির হোসেন সোহেল, চর জুবিলী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নুর উদ্দিন বাবলু,
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সমাজ সেবক রফিক উল্যাহসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষক - শিক্ষার্থীবৃন্দ।
সকাল থেকে ১০০ মিটার দৌঁড়, হাঁড়ি ভাঙ্গা, বালিশ খেলা, মেধা পরিক্ষা, বস্তা খেলাসহ একাধিক খেলায় অংশ গ্রহন করে মাদ্রাসার শিক্ষার্থীরা, অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন