আরেকটা বঙ্গবন্ধু জন্মের আতংকে শেখ রাসেলকে হত্যা করে ঘাতকচক্র : পুনাক সভানেত্রী
শেখ রাসেল বেঁচে থাকলে আরেকটা বঙ্গবন্ধু জন্ম নিতে পারে, এই শিশু রাসেলই একদিন বঙ্গবন্ধুর অবর্তমানে গর্জে উঠবে- এমন আতংকে ঘাতকচক্র শেষ পর্যন্ত শিশু রাসেলকেও নির্মমভাবে হত্যা করেছে। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিংহের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণকালে সভাপতির বক্তব্যে পুনাক সভানেত্রী ও পুলিশ সুপারপত্নী কানিজ আহমার উপরোক্ত কথাগুলো বলেন।
ময়মনসিংহ পুলিশ লাইনসে অসহায়দের মাঝে খাবার বিতরণপূর্ব সভায় কানিজ আহমার আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও দেশের প্রতিটি মানুষতে ভালোবাসতেন। তার ভালোবাসার ঋণ কোনোভাবেই পরিশোধ করা সম্ভব নয়। জাতির জনকের আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা উচিত মন্তব্য করে কানিজ আহমার আরো বলেন, বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস প্রতিটি পরিবারে আরো অধিক চর্চা করতে হবে। বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস আগামী প্রজন্মকে জানাতে বেশি বেশি করে গবেষণা করা উচিত।
দুস্থদের মাঝে খাবার বিতরণ সম্পর্কে তিনি বলেন, করোনাকালে পুনাকের উদ্যোগে অসহায়, দুস্থ, পঙ্গু ও ভাসমানদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ঈদ উপলক্ষে পথশিশুদের মাঝে নতুন পোশাক ও খাদ্য বিতরণ করা হয়েছে। কোনোকিছু পাওয়ার আশায় বা কোনো বিনিময় নয়, শুধুমাত্র অসহায়দের মুখে হাসি ফোটাতে খাবার ও পোশাক বিতরণ করা হয়েছে। সভায় দুই শতাধিক অসহায়ের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
এ সময় পুনাক সদস্য ও অতিরিক্ত পুলিশ সুপারপত্নী রায়হানা তানজিল, ইসরাত তানজিয়া, ফারহানা ইসলাম বক্তব্য রাখেন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, ডিআইওয়ান আল মামুন সরকার, পুলিশ পরিদর্শক ফারুক আহাম্মেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে পুনাক সভানেত্রী ময়মনসিংহ সার্কিট হাউসসংলগ্ন জাতির জনকের ম্যুরালে এবং পুলিশ লাইনসে নির্মিত জাতির জনকের ভাষণ খচিত ম্যুরালে (চেতনা অম্লান) ফুল দিয়ে শ্রদ্ধা নিবদেন করেন। এ সময় জেলা পুলিশের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার