ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে বজ্রপাতে কৃষক নিহত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২২-২-২০২৪ দুপুর ৩:২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছে। নিহত হাবিবুর রহমান হাবিব (২৮) উপজেলার পোরজনা ইউনিয়নের চর কাঁদাই গ্রামের লিয়াকত বেপারীর একমাত্র সন্তান। নিহতের স্বজনেরা জানান- বৃহস্পতিবার সকালে ধানের চারা রোপনের জন্য জমি প্রস্তুত করতে মাঠে যায় হাবিব ও তার পিতামাতা। হঠাৎ বৃষ্টি শুরু হলে দৌড়ে সেচের মোটর ঘরে উঠতে নিলে বজ্রপাতে হাবিব মাটিতে লুটিয়ে পড়ে। এরপর অচেতন অবস্থায় উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের বাড়িতে এবং এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করে সমাজকর্মী এবং কাঁদাই বাদলা গ্রামের বাসিন্দা ইঞ্জিনিয়ার আল মাহমুদ জানান- বৃহস্পতিবার সকালে হাবিব কৃষি কাজ করতে মাঠে গেলে বজ্রপাতে সেখানেই তার  মৃত্যু হয়। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন- বজ্রপাতে নিহতের পরিবার আবেদন করলে উপজেলার পক্ষ থেকে তাকে আর্থিক সহযোগিতা করা হবে।  

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

কালিয়ায় মেহগনি বাগান থেকে বিদেশি বন্দুক উদ্ধার

আশুগঞ্জ জিয়া সার কারখানা দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মাদক বিক্রেতার কাছে মাদক না পেলে তাকে কি করে ধরবো? আইনশৃঙ্খলা মিটিংয়ে রাণীশংকৈল থানার ওসি