উলিপুরে বিএনপি নেতা আব্দুল হালিম সরকার আর নেই
কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেতরাই ইউনিয়ন শাখার সভাপতি ও থেতরাই বি,এল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল হালিম সরকার আর নেই। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। আব্দুল হালিম সরকার থেতরাই ইউনিয়নের দড়িকিশোরপুর এলাকার আনছার আলীর পুত্র।
আব্দুল হালিম সরকারের মৃত্যুতে কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল শোক জানিয়েছেন। এ সময় আব্দুল হালিম সরকারর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানান।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে জোহরের নামাজ শেষে থেতরাই বি,এল উচ্চ বিদ্যালয় মাঠে আব্দুল হালিম সরকারের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন ধরে হার্টের রোগে ভুগছিলেন। হালিম সরকার মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে রেখে গেছেন।
জানা যায়, আব্দুল হালিম সরকার ১৫ বছর থেকে থেতরাই ইউনিয়ন বিএনপির সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও উক্ত ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তিনবার সফল ইউপি সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি