ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

শাহজাদপুরে বজ্রপাতে কৃষক নিহত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২২-২-২০২৪ দুপুর ৪:৭

সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছে। নিহত হাবিবুর রহমান হাবিব (২৮) উপজেলার পোরজনা ইউনিয়নের চর কাঁদাই গ্রামের লিয়াকত বেপারীর একমাত্র সন্তান। নিহতের স্বজনেরা জানান- বৃহস্পতিবার সকালে ধানের চারা রোপনের জন্য জমি প্রস্তুত করতে মাঠে যায় হাবিব ও তার পিতামাতা। হঠাৎ বৃষ্টি শুরু হলে দৌড়ে সেচের মোটর ঘরে উঠতে নিলে বজ্রপাতে হাবিব মাটিতে লুটিয়ে পড়ে। এরপর অচেতন অবস্থায় উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের বাড়িতে এবং এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করে সমাজকর্মী এবং কাঁদাই বাদলা গ্রামের বাসিন্দা ইঞ্জিনিয়ার আল মাহমুদ জানান- বৃহস্পতিবার সকালে হাবিব কৃষি কাজ করতে মাঠে গেলে বজ্রপাতে সেখানেই তার  মৃত্যু হয়। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন- বজ্রপাতে নিহতের পরিবার আবেদন করলে উপজেলার পক্ষ থেকে তাকে আর্থিক সহযোগিতা করা হবে। 

এমএসএম / এমএসএম

মান্দায় গভীর রাতে অভিযানের নামে হিন্দু পল্লীতে পুলিশের তাণ্ডব, আতঙ্কে বাসিন্দারা

মুরাদনগরের জিলানী প্রবাসে নিহত,দ্রুত লাশ পেতে পরিবারের আকুতি

আমির হামজার নামে শত কোটি টাকার মানহানির মামলা

মোহনগঞ্জে দুই বছরের শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

আদমদীঘিতে এক মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা

রামেক হাসপাতালে হামের প্রাদুর্ভাব: ডা. রফিকুল ইসলাম

মাধবদীতে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: বিএসটিআই’র অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

‎কুমিল্লায় রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গজারিয়ায় বিভিন্ন স্থান পরিদর্শনে সংসদ সদস্য কামরুজ্জামান রতন

ব্যক্তিগত কালিমন্দির-বসতভিটা জবর দখলের অভিযোগ সাবেক জাতীয় টিমের নারী ক্রিকেটার একার সংবাদ সম্মেলন

ভাঙারি মাল নিয়ে ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত কাউনিয়ার দুই যুবক

মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশন কে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

ভোলাহাটে মুন্সিগঞ্জ সঃ প্রাঃ বিদ্যালয়ের ১ম রি-ইউনিয়ন অনুষ্ঠিত