ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দোহার প্রেসক্লাবে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ১৫-৮-২০২১ দুপুর ৪:৫৫
রোববার (১৫ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে দোহার প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং প্রায় ৫০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। 
 
দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানীর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির শোকের দিন। এই দিনে বিপথগামীদের কারণে বাংলাদেশ গড়ার কারিগর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বিশ্ব দরবারে বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করা। খুনিদের কারণে তার স্বপ্ন বাস্তবায়ন হয়নি।
 
তিনি আরো বলেন, আজ এই দিনে শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজ তারই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং ঢাকা-১ ‍আসনের সাংসদ সালমান এফ রহমানের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি। অচিরেই বিশ্ব দরবারে বাংলাদেশ সোনার বাংলা হিসাবে পরিচিতি পাবে। দোহার-নবাবগঞ্জ হবে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা। 
 
দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন শিকদার বলেন, আগস্ট বাঙালি জাতির নিকট বেদনাদায়ক একটি মাস। ১৯৭৫ সালের এই দিনে মানব সভ্যতার ইতিহাসে সবেচেয়ে নিকৃষ্ট ও ঘৃণ্যতম হত্যাকাণ্ডের মধ্যদিয়ে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বুলেটের আঘাতে স্তব্ধ করে দেয়া হয় বাঙালির অধিকার প্রতিষ্ঠা ও মুক্তি সংগ্রামের দ্ব্যর্থহীন বজ্রকণ্ঠ। দেশের বাইরে অবস্থান করার কারণে সেদিন প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। আজ আবার বঙ্গবন্ধুর দুই কন্যার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে গেছি। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। 
 
দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির কাছে শুধু শোক দিবস নয়, বাঙালি জাতির শক্তি সঞ্চয়েরও দিন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আদর্শিক লড়াই ও সুদক্ষ নেতৃত্বের মাধ্যমে সমগ্র জাতির শোককে আজ শক্তিতে রূপান্তরিত করেছেন। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব, নিরলস পরিশ্রম ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে করোনা মহামারীর সময়েও বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রয়েছে।
 
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক, দোহার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, ঢাকা জেলা যুবলীগের সহ-সভাপতি ও নারিশা ইউনিয়নের চেয়ারম্যান সালাহউদ্দিন দরানি,  ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, দোহার উপজেলা যুবলীগের সভাপতি আলমাস উদ্দিন, ঢাকা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু, দোহার থানা পুলিশের তদন্ত কর্মকর্তা মাসুদুর রহমান, দোহার প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপুসহ দোহার প্রেসক্লাবের সকল সাংবাদিকসহ অন্য ব্যাক্তিবর্গ।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন