ঢাকা মঙ্গলবার, ২ জুন, ২০২৬

৩ দিনের সুন্নী ইজতেমা'র দ্বিতীয় দিনে ধর্মপ্রাণ মানুষের ঢল


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ২৩-২-২০২৪ দুপুর ২:৫১

প্রতি বছরের ন্যায় এবারও ২২,  ২৩ এবং ২৪ ফেব্রুয়ারী বৃস্পতিবার শুক্রবার ও শনিবার লক্ষীপুর  সাইফিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হচ্ছে  ৩ দিনের সুন্নী ইজতেমা। 

গতকাল ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ফজর নামাজ শেষে জিকির আসকার আর এবাদত বন্ধেগির মধ্যে দিয়ে শুরু হয় ৩ দিনের  সুন্নী এস্তেমা। আজ ২৩ ফেব্রুয়ারী (শুক্রবার) ইজতেমার দ্বিতীয় দিনে  সকাল থেকে বিভিন্ন জেলা উপজেলার  ধর্মপ্রাণ মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা যায়। 

গতকাল ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বাদ জোহর দুপুর ২ টায়  ইজতেমা উদ্বোধন করেন সাইফিয়া দরবার শরীফ লক্ষীপুর এর পীর সাহেব আলহাজ  হযরত মাওলানা শাহ মুহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দীকী (আস - সাইফি)। প্রথমদিনে দেশের বিভিন্ন স্থান থেকে এস্তেমায় যোগ দেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী ও দরবারের ভক্ত আশেকগণ। 

বিগত ১ মাস যাবত ইজতেমার মাঠ,   মুল প্যান্ডেল,  মঞ্চ, প্রধান ফটক, খাওয়ার স্থান,  নিরাপত্তা ব্যবস্থা, টয়লেট, ভ্রাম্যমান চিকিৎসা ক্যাম্প, গাড়ী পাকিং সহ নানা  সাজ সজ্জা শেষ করে সাইফিয়া দরবার শরীফ ইজতেমা আয়োজক কমিটি  আঞ্জুমান জাকেরিন মুজাহিদ কেন্দ্রীয় পরিষদ।

আগামীকাল  ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতি শনিবার লক্ষীপুর জেলার চর রমনীমোহন ইউনিয়নের অর্ন্তগত মজু চৌধুরী ঘাট সংলগ্ন প্রধান সড়কের পাশে অবস্থিত সাইফিয়া দরবার প্রাঙ্গণে আখেরী মোনাজাতের মাধ্যমে   শেষ হবে ৩ দিনব্যাপী সুন্নী ইজতেমা।  

উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ অলিয়ে কামেল শাহসূফী মুর্শিদে হক লক্ষীপুরী  আলহাজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী (রহ.) প্রবর্তিত রাসূল প্রেমের মহাসমাবেশ  খ্যাত পবিত্র সুন্নী এস্তেমা ঘিরে বিগত মাসব্যাপী ব্যাপক দাওয়াত কার্য  চালায় ইজতেমা আয়োজক কমিটি। 

তিনদিন ব্যাপী অনুষ্ঠিতব্য  সুন্নী  এস্তেমায় আত্মশুদ্ধিতার জন্য ঈমান আমল ও আকিদা বিষয়ে মুল্যবান বয়ান পেশ করছেন দেশ বরেণ্য ওলামায়ে কেরামগন।এস্তেমায় মূল  বয়ান  পেশ করেন এবং আখেরী মোনাজাত পরিচালনা করবেন  পীর সাহেব আলহাজ  হযরত মাওলানা শাহ মুহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দীকি আস-সাইফি। 

এস্তেমায় আগতদের সুবিধার্থে প্রতিটি জেলার জন্য ভিন্ন ভিন্ন ছপ নির্ধারণ করা হয়েছে যা ট্যাবসেটের মাধ্যমে খুঁজে পাওয়া যায় খুব সহজে।  পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, ভ্রাম্যমাণ স্বাস্থ্য সেবা ও বিনামূল্য ঔষধ বিতরণ  হয় ইজতেমায়। 

উল্লখ্য প্রতিবছর প্রায়ই লক্ষাধিক লোকের সমাগম ঘটে এই সুন্নী ইজতেমায়,  এবারও ব্যাপক ধর্মপ্রাণ মুসল্লিদের আগমন লক্ষ্য করা যায়।

এমএসএম / এমএসএম

নওগাঁয় বাসের ধাক্কায় যাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ

ঈদের আনন্দে মুখর ধামরাইয়ের আলাদীনস পার্ক, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

বাগেরহাট খান জাহান (রঃ) মাজার দীঘির কুমিরে নেয়া শিশুর মৃতদেহ উদ্ধার

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মোহাম্মদ মহসীন

গোদাগাড়ীতে ৪০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ অর্থ বিতরণ

রায়পুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় থানায় জিডি

​দেখা নেই পাইকারদের রাণীনগরে চামড়া কিনে চরম বিপাকে মৌসুমী ব্যবসায়ীরা

রায়গঞ্জে কুখ্যাত ডাকাতখ্যাত ব্যক্তিসহ ছয়জন গ্রেপ্তার

চাঁদপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

পারিবারিক কলহের জের ধরে রাঙ্গামাটিতে পুলিশের এসআইয়ের আত্মহত্যা

কুড়িগ্রামে চরাঞ্চলের উন্নয়নে পৃথক মন্ত্রণালয় ও আলাদা বাজেটের দাবী

সততা, নেতৃত্ব ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত অ্যাডভোকেট নুরুল ইসলাম

রাজস্থলীতে সেনাবাহিনী সাব জোন কর্তৃক হেডম্যান-কারবারী সম্মেলন