ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে মাদকসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৩-২-২০২৪ বিকাল ৫:৫

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে জেলার সাটুরিয়া ও সিংগাইর উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,সাটুরিয়া উপজেলার দক্ষিণ আয়নাপুর গ্রামের গেন্দু মিয়ার ছেলে মোঃ নাজিম ওরফে নাজমুল (৩১) ও বরিশাল জেলার গৌরনদী থানার নয়ন (৩২),ভোলা সদর থানার চর ফ্যাশন এলাকার কাওসার (২৬) এবং ঠাকুরগাও জেলার ঠাকুরগাও সরকারি পাড়া এলাকার হাফিজুর রহমান (১৮)।

শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম। তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে জেলার সাটুরিয়া এবং সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন ও ৫৫  পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মুল্য ৫ লাখ ১৬ হাজার ৫ শত টাকা। এ বিষয়ে সাটুরিয়া ও সিংগাইর থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ