সাটুরিয়ায় যুবতী নারীর গলা কাটা লাশ উদ্ধার
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় শারমীন আক্তার (৩০) নামের এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার ধানকোড়া ইউনিয়নের দোতরা গ্রামে অবস্থিত কৃষি ইনস্টিউটিটের পশ্চিম পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত শারমিন উপজেলার বরুন্ডি এলাকার মানু মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, ১৫ বছর আগে শারমীনের প্রথম স্বামী মনোয়ারের সাথে বিয়ে হয়েছেল। সেখানে তার দুইটি কন্যা সন্তান রয়েছে। এরপর তার প্রথম স্বামী ও সন্তানদের রেখে গত ৫ বছর ধরে ধামরাই উপজেলার রতন নামে আরেক জনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে শারমিন। এক মাস আগে তারা বিয়ে করে। এদিকে কে বা কারা শারমিনকে হত্যা করে ফেলে গেছে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম মোল্যা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ধারনা করা হচ্ছে দুপুর ১২টার দিকে কে বা কারা নারীটিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে মরদেহ ফেলে গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ