কুয়াকাটা সৈকত রক্ষায় ৭৫০ কোটি টাকার প্রকল্প
পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেছেন, কুয়াকাটা সমুদ্র সৈকতের ভাঙন রোধে ৭৫০ কোটি টাকার প্রকল্প সমীক্ষার কাজ শেষ করে অনুমোদনের জন্য জমা দেয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে নেদারল্যান্ডসের আদলে কুয়াকাটা সৈকত একটি আন্তর্জাতিক মানের সৈকত হিসেবে গড়ে উঠবে। প্রকল্পে সৈকত রক্ষার বাঁধ হবে সিজ অব গ্রোয়েন, স্যান্ড বীচ নরেশমেন্ট এবং মাল্টিফাংশনাল এমব্যাংকমেনট। আগামী ডিসেম্বরে এ প্রকল্পের কাজ শুরু হবে। সোমবার (৩১ মে) বিকেল ৫টার দিকে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত লণ্ডভণ্ড কুয়াকাটা সৈকত পরিদর্শনে এসে গণমাধ্যমকে তিঁনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ইয়াসে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ জরুরিভিত্তিতে সংস্কারের করা হবে। বর্ষা মৌসুম শেষ হলে দুর্যোগপ্রবণ এলাকার বেড়িবাঁধগুলো টেকসই করে নির্মাণ করা হবে। কোস্টাল ইমপ্রুভমেন্ট এমব্যাংকমেন্ট প্রকল্পের অধীনে ১০টি পোল্ডারের বেড়িবাঁধ নির্মাণকাজ শেষের পথে রয়েছে। আরো ১৭টি বেড়িবাঁধ টেকসই করে নির্মাণ করা হবে। এভাবে পর্যায়ক্রমে ১৩৯টি পোল্ডারে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।
কুয়াকাটা সৈকত পরিদর্শন শেষে সিনিয়র সচিব কবির বিন আনোয়ার মহিপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত নিজামপুর বেড়িবাঁধ পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এমডি নুরুল ইসলাম সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মজিবুর রহমান, পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, কলাপাড়া ইউএনও আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মণ্ডল, পাউবোর কলাপাড়া নির্বাহী প্রকৌশলী হালিম সালেহী, কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন হাওলাদারসহ পাউবোর উচ্চপদস্থ কর্মকর্তারা।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন