ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বেড়ায় দালাল ধরে মালয়েশিয়া গিয়ে গৃহবন্দী লাল বাবু


বুলবুল হাসান, বেড়া photo বুলবুল হাসান, বেড়া
প্রকাশিত: ২৪-২-২০২৪ দুপুর ৪:১৩

কাটছে দাসত্বের জীবন! বাঁচার আকুতি প্রবাসীর। কাজের খোঁজে পাড়ি জমিয়েছিলেন স্বপ্নের দেশ মালয়েশিয়ায় কিন্ত আট মাস কেটে গেলেও মেলেনি প্রত্যাশিত চাকরি। কিছু দিন কাজ করালেও পরে আর কাজ দেননি দালাল চক্র। রেখেছেন গৃহবন্দী করে। নেই খাবারের ব্যবস্থা খাওয়া জোটে কোনদিন একবেলা, খুবজোর দুই বেলা। দালালের মাধ্যমে মালয়েশিয়ায় গিয়ে এমন মানবেতর জীবন-যাপন করছেন বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের আনিসের ছেলে লাল বাবু (৩২)। কৃতদাসের এমন জীবন থেকে মুক্তি চেয়ে আকুতি জানিয়েছেন  মুঠোফোনে ভুক্তভোগী।

বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের আনিসের ছেলে  লাল বাবু দালালের খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়ে দিশেহারা অবস্থা এখন তার। লাল বাবুর বাবার  অভিযোগ স্থানীয় এলাকার দালাল শাহাদাৎ মোল্লা মাধ্যমে ৪ লক্ষ আশি হাজার টাকা দিয়ে  দীর্ঘ আট মাস আগে সেখানে গেলেও কাজ দেননি।  রেখেছেন গৃহবন্দী করে। অন্যদিকে এলাকায় কিস্তির ও লাভের টাকা দিতে না পারায় পরিবারে সদস্য রয়েছে মহাবিপদে । অথচ দালালের দুই ছেলে ঐখানে কাজ করছে। অন্যদিকে লাল বাবুর ভিসার মেয়াদ শেষ হয়ে আসায় রয়েছে মহা বিপদে।

এ বিষয় য়ে লাল বাবুর মা বলেন দালাল শাহাদাৎ মোল্লা কাছে কথা বলতে গেলে উল্টো আমাদের বিভিন্ন ভয় দেখায় । দেশে থেকে টাকা দিল খাওয়া দাওয়া চলে অন্যথায় খাওয়া জোটে না। আমার ছেলে কে গৃহবন্দী থেকে মুক্ত করতে সকলের সহযোগীতা কামনা করি। 

স্থানীয় এলাকাবাসীরা জানান স্থানীয় এলাকার  রিক্রুটিং এজেন্সির দালান শাহাদাৎ  মোল্লার মাধ্যমে বিদেশে গেলেও কাজ না দেওয়ায় ঘরে বন্ধী করে রাখার  লাল বাবু কোনো টাকা পাঠাতে না পারায় দীর্ঘ আট মাস যাবত তার পরিবারের খেয়ে না খেয়ে দিন কাটছে। 

রিক্রুটিং এজেন্সির দালাল শাহাদাৎ মোল্লার প্রতিষ্ঠান নতুন ভারেঙ্গা ইউনিয়নের রাকসা বাজারে কথা বলতে গেলে  তিনি বিষয় টি এড়িয়ে যান। এবং সেখান থেকে চলে আসার পরে  উল্টো লোক মারফত মুঠোফোনে অশালীন ভাষায় হুমকি প্রদান করে। 

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়