ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে ৮ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা রফিকুলের


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২৪-২-২০২৪ দুপুর ৪:১৪

কুড়িগ্রামের উলিপুরে যাবজ্জীবন কারাদন্ডের ভয়ে ৮ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা এক পলাতক আসামীর। দীর্ঘদিন পলাতক থাকার পর মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থেকে তাকে র‌্যাবের সহযোগিতায় আটক করেন থানা পুলিশ। আটক রফিকুল ইসলাম অফিয়াল (৫০) কে শনিবার (২৪ ফেব্রুয়ারী) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পত্র নবিশ এলাকার রোস্তম আলীর সাথে প্রতিবেশি রফিকুল ইসলামের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ২০০৮ সালের ১০ আগষ্ট সকালে রোস্তম আলী বাড়ির পাশে জমিতে থাকা গরুর বাছুর আনতে যায়। এ সময় রফিকুল ইসলাম গংরা রোস্তম আলীকে ঘিরে ধরে মারপিট করে পেটে বল্লম মারে। তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে উদ্ধার করলে ঘটনাস্থলে রোস্তম আলীর মৃত্যু হয়। এ ঘটনায় রোস্তম আলীর ভাই ওই দিন উলিপুর থানায় মামলা করেন।
এ ঘটনায় দীর্ঘদিন মামলা চলার পর ২০১৫ সালের ১৮ জানুয়ারী আদালত মামলার রায় ঘোষনা করেন। রায়ে রফিকুল ইসলাম অফিয়ালকে যাবজ্জীবন কারাদন্ডসহ ২০ হাজার টাকা জরিমানা করেন। এরপর থেকেই আসামী পলাতক ছিলেন। এদিকে থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহযোগিতায় শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থেকে র‌্যাবের সহযোগিতায় রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসেন। রফিকুল ইসলাম বুড়াবুড়ি ইউনিয়নের পত্র নবিশ এলাকার রজব আলীর ছেলে বলে জানা গেছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মুর্তজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রফিকুল ইসলামকে শনিবার (২৪ ফেব্রুয়ারী) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির