ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

উল্লাপাড়ায় ছিনতাই চক্রের ১০ নারী সদস্য আটক


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ২৪-২-২০২৪ বিকাল ৫:৪২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নারী চোর ও ছিনতাই চক্রের ১০ সদস্যকে আটক করেছে মডেল থানা পুলিশ। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক, বীমা ও হাট-বাজারের বিভিন্ন স্থানে চুরি করে আসছিল এই নারী সিন্ডিকেট চক্রটি।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ চোর ও ছিনতাই চক্রের ১০ নারী সদস্যকে আটক করে। এর আগে ভুক্তভোগী আছমা খাতুন এ ব্যাপারে থানায় একটি চুরি মামলা করেন।

গ্রেফতাররা হলেন বুলবুলি খাতুন ওরফে টুটু (৪৫), রূপালী খাতুন (৪০), মোছা: রূপালী (২৫), মোর্শেদা খাতুন (৩০), রাবেয়া খাতুন (২১), শাবনুর খাতুন (২০), আনোয়ারা খাতুন (২০), আঞ্জু খাতুন (৩৫), নাছিমা খাতুন (২৭) ও রিক্তা খাতুন (১৪)। এরা সবাই জামালপুর জেলার ইসলামপুর, পাবনা ও কুষ্টিয়া জেলার বাসিন্দা।

প্রেস বিফ্রিংয়ে উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর জানান, দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় এই নারী চক্রটি এলাকার বিভিন্ন ব্যাংক ও বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও হাট-বাজারের বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাই করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন স্পট থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশ তাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করে।

তিনি আরো জানান, গ্রেফতাররা ছদ্মবেশে সংঘবদ্ধ হয়ে গ্রাহক সেজে বিভিন্ন ব্যাংকে ভীড় জমিয়ে গ্রাহকের উঠানো টাকা কৌশলে মানিব্যাগ ও ভেনেটিব্যাগ থেকে তুলে নিয়ে পালিয়ে যায়। এরা সবাই উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় ভাসমান অবস্থায় ভাড়াটে ঘরে বসবাস করে আসছিল।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, চোর ও ছিনতাই চক্রের ১০ নারী সদস্যকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত