রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন দিনাজপুরের এসপি ইফতেখার
ডিসেম্বর ২০২২ হতে ১০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার (এসপি) শাহ্ ইফতেখার আহমেদ (পিপিএম-সেবা)।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) পুলিশ সপ্তাহের প্রথম দিনের কর্মসূচিতে প্যারেডে সালাম নেওয়ার পর নিজ হাতে কর্মকর্তাদের পদক পরিয়ে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগেও পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপি এম-সেবা) পেয়েছেন।
দিনাজপুরের এসপি ইফতেখার আহমেদ বলেন, ‘পদক পাব শুনে অনেক ভালো লাগছে। এটা আমার কর্মের স্বীকৃতি। এ জন্য আমি অনুপ্রাণিত, উৎসাহিত। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী, মাননীয় সচিব, মাননীয় আইজিপি সিনিয়র কর্মকর্তাসহ যারা আমাকে বিবেচনা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।’
তিনি বলেন, ‘দায়িত্ব থেকে কখনো বিন্দুমাত্র বিচ্যুত হইনি। সবসময় আন্তরিকতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করছি।অতীতের মতো ভবিষ্যতেও দায়িত্ব পালনে অবিচল থাকব।’
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি