দোহারে জাতীয় শোক দিবস পালিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে দোহার উপজেলা প্রশাসন। রোববার (১৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদ, পদ্মা সরকারি কলেজ, উপজেলা আওয়ামী লীগ, দোহার থানা পুলিশ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনলাইন পদ্ধতিতে শিশু-কিশোরদের জন্য চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, জাতীয় শোক দিবসের সাথে সঙ্গতিপূর্ণ কবিতা পাঠ, চিত্র প্রদর্শনী, হাম ও নাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের হৃদয়ে অমর। তার চেতনা ও আদর্শ বাঙালির চিরকালের পাথেয়। বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন, তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আজ তিনি বিশ্বে একটি উন্নয়নশীল জাতি হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছেন।
আলোচনা শেষে রচনা প্রতিযোগী ও উপজেলা শিল্পকলা একাডেমিকে পুরস্কার তুলে দেয়া হয়। এরপর উপজেলা মসজিদে বঙ্গবন্ধু এবং তার পরিবারের জন্য দোয়া করা হয়। দোহার উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। এছাড়াও মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied