মহাসড়কে থ্রি হুইলার বন্ধে বনপাড়া হাইওয়ে থানা পুলিশের সাঁড়াশি অভিযান
ঈশ্বরদী মহাসড়কে চলাচল নিষিদ্ধ সিএনজি অটো-রিকসা, থ্রি-হুইলার ও অযান্ত্রিক যানবাহনের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বনপাড়া হাইওয়ে থানার উদ্যোগে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান। এ সময় বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ শহীদ হোসেন, কনস্টেবল মোঃ লিপন রানা, কনস্টেবল মোঃ লতিফুর রহমান রহমান, কনস্টেবল মোঃ আবু হানিফ,কনস্টেবল মো:শহীদুল্লাহ কায়সার
সহ পুলিশের পৃথক দু’টি টিম উপস্থিত ছিলো।
গত শনিবার (২৪-২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত বনপাড়া হাইওয়ে পুলিশ মহাসড়কের বনপাড়া বাজার, বনপাড়া বাইপাস চত্বর, ধানাইদহ এলাকায় পৃথক অভিযান চালিয়ে সিএনজি অটো-রিকসা, থ্রি-হুইলার সহ বিভিন্ন ধরনের যানবাহন আটক করে। এ সময় আটককৃত গাড়ীগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান জানান, ‘শনিবার ও রবিবারে বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া বাজার, বনপাড়া বাইপাস চত্বর, ধানাইদহ এলাকায় মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযানে মহাসড়কে চলাচল নিষিদ্ধ সিএনজি অটো-রিকসা, ইজিবাইক সহ বিভিন্ন ধরণের গাড়ী আটক করে মামলা দায়ের সহ জরিমানা আদায় করা হয়েছে। মহাসড়কে থ্রি হুইলার বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ বেশ তৎপর রয়েছে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড