ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সিরবজগঞ্জ মৃত্যুদন্ড পাপ্ত পলাতক আসামি গ্রেফতার


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ২৬-২-২০২৪ দুপুর ৪:৩৪
সিরবজগঞ্জে র‍্যাব-১২’র যৌথ অভিযানে চালক-হেলপার হত্যা,মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহাদাৎ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
 
সোমবার (২৬ ফেব্রুয়ারী) সকালে র‍্যাবের একটি প্রেস বিফ্রিং এর ম্যাধমে র‍্যাব-১২’র কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান,গত ৪ আগস্ট ভোমরা স্থলবন্দর হতে ট্রাক চালক জয়নাল হোসেন (৪০) ও হেলপার রুবেল (রাসেল) (২৮) পাথর বোঝাই ট্রাক নিয়ে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকার উদ্দেশ্যে রওনা করে। পরবর্তীতে ৬ আগস্ট উক্ত পাথর বোঝাই ট্রাকটি ঢাকা জেলার ধামরাই থানার শ্রীরামপুর নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং গত ৭ আগস্ট মানিকগঞ্জ জেলার ঘিওর থানা এলাকা হতে উক্ত ট্রাকের চালক এবং হেলপার এর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
 
এঘটনায় নিহত ট্রাক চালকের ছোট ভাই বাদী হয়ে মানিকগঞ্জ জেলার ঘিওর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।
 
হত্যাকান্ডের পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায় এবং সাভার থানার কর্ণপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতে থাকে। পলাতক আসামিকে গ্রেফতারের ব্যাপারে র‍্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।
 
উক্ত ঘটনায় আদালত গত ৯ অক্টোবর আসামীকে উক্ত ধারায় দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদন্ডে দন্ডিতসহ আরও ৩০হাজার টাকা জরিমানা করে রায় প্রদান করেন।
 
এরই ধারাবাহিকতায় র‍্যাব-১২ ও র‍্যাব-৪ যৌথ আভিযানিক দল গত ২৫ ফেব্রুয়ারি রাতে “ঢাকা জেলার সাভার মডেল থানার কর্ণপাড়া এলাকায়”অভিযান পরিচালনা করে উল্লাপাড়া উপজেলার মধুপুর গ্রামের মৃত কাইয়ুম মোল্লার ছেলে শাহাদাৎ হোসেন (৪৩)কে গ্রেফতার করা হয়েছে।
 
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত