কুড়িগ্রাম জেলা পরিষদে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন
সারাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলা পরিষদ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী। দিবসটি উপলক্ষে জেলা পরিষদে কোরআান খতম, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা পরিষদ চত্বরে রোববার (১৫ আগস্ট) সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ মো. জাফর আলী ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদুল ইসলাম।
শোক জানাতে উপস্থিত ছিলেন- পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জিল্লুর রহমান টিটু, শিক্ষা বিষয়ক সম্পাদক সালাউদ্দিন রুবেল, কোষাধ্যক্ষ অসিম কুমার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুল কাদের, উপ-প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম আইয়ুব, জেলা সদস্য ফাল্গুনী তরফদার, জেলা পরিষদ সদস্য মো. একরামুল হক বুলবুল, মাহাবুবা বেগম লাভলী, জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক আনিচুর রহমান চাঁদ, মমিনুর রহমান মমিন, জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, মহিলা নেত্রী সুলতানা মুন্নী, কোহিনূর, হ্যাপী প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর বকত।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা
Link Copied