ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

দৌলতখানে জমি নিয়ে বিরোধের জেরে মারধর, থানায় অভিযোগ


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-২-২০২৪ বিকাল ৫:২

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভোলার দৌলতখানে মোঃ ইসমাইল (২৬) ও তার মায়ের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলার সময় ইসমাইলের মা ঠেকাতে এলে তাকে শ্লীলতাহানি ও বেধড়ক মারপিট করে হামলাকারীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে। এ ঘটনায় দু'জনের নাম উল্লেখ্য করে দৌলতখান থানায় অভিযোগ করেছেন ভূক্তভোগী ইসমাইল। আসামীরা হলেন, আঃ রব সিকদার (৬৫), পিতা-মৃত ছালেম সিকদার ও মোঃ শিবলু (৩৭), পিতা- আঃ রব সিকদার।
অভিযোগ সূত্রে জানা যায়, আসামীদের সাথে দীর্ঘদিন যাবত জায়গা জমি ও পথে বাথরুম বসানোকে কেন্দ্র করিয়া বিরোধের সূত্রপাত চলছিলো। স্থানীয় সালিশ কর্তৃক উক্ত বিরোধীয় জমিতে বিবাদীদের দ্বারা স্থাপনকৃত বাথরুম ০৬ মাসের মধ্যে অপসারনের সিদ্ধান্ত হইলেও বিবাদীগন জোর পূর্বক উক্ত স্থানে তাহাদের স্থাপনকৃত বাথরুম অপসারন করে না। উক্ত বিষয় বিবাদীদের প্রতিবাদ করিলে বিবাদীগন বিভিন্ন প্রকার হুমকী প্রদান করে। (২৬ ফেব্রুয়ারী) সকালের দিকে বিরোধয় জমি দিয়া আসার সময় বিবাদীগন ক্ষিপ্ত হইয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে এলোপাথারী মারপিট শুরু করেন। এতে আমি সহ আমার মা গুরুতর আহত হয়। ডাক চিৎকারে আশপাশের লোকজন আসলে, বিবাদীদ্বয় তাহাদের হাতে থাকা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র  নিয়া আমাদের প্রকাশ্যে খুন জখমের হুমকী প্রদান করেন।

এ বিষয়ে ইসমাইল বলেন, বিবাদী গন অনেক ক্ষমতাধর ও খারাপ প্রকৃতির লোক। অন্যের জমি দখল করা তাদের নেশা ও পেশা। তারা যে কোনো সময় আমার এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে। পরিশেষে তিনি ন্যায় বিচারের দাবি জানান প্রশাসনের নিকট। 

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) সত্য রঞ্জন খাসকেল বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়