হরিণাকুণ্ডুতে যথাযোগ্য মর্যদায় জাতীয় শোক দিবস পালিত
শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, যুব ঋণের চেক বিতরণ ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে রোববার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে হরিণাকুণ্ডু থানা, হরিণাকুণ্ডু পৌরসভা, হরিণাকুণ্ডু প্রেসক্লাব, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। এ সময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সংসদ সদস্যের প্রতিনিধি রওশন আলী, এসিল্যান্ড সেলিম আহম্মেদ, ওসি আব্দুর রহিম মোল্লা, পৌরসভার মেয়র ফারুক হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান তাজু, প্রধান শিক্ষক নিয়ামত আলী, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফিরোজ সালাউদ্দিন, ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক রুবেল রানা প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা।
পরে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যুবঋণের চেক বিতরণ ও উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসব অনুষ্ঠান শেষে জাতির পিতা ও ১৫ আগস্ট নিহত তার পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান