ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দেওয়ানগঞ্জে 'দৈনিক সকালের সময়' পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন


দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি photo দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৯-২-২০২৪ দুপুর ৩:২৬

জামালপুরের দেওয়ানগঞ্জে 'বস্তুনিষ্ঠ সংবাদের অগ্রপথিক' প্রতিপাদ্যে প্রচারিত জাতীয় দৈনিক "সকালের সময়" পত্রিকার ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলা মডেল প্রেসক্লাবে  উৎসবমুখর পরিবেশে আলোচনা, স্বরচিত কবিতা-লেখা উপস্থাপন ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

দেওয়ানগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন রেজা রুমেলের সঞ্চালনায় ও দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি  সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি  কবি আব্দুর রাজ্জাক মিকা।

উক্ত আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন 'দৈনিক সকালের সময়' দেওয়ানগঞ্জ প্রতিনিধি ফয়জুর রহমান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালের কন্ঠ ও বাংলা টিভির দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি তারেক মাহমুদ, লেখক রাজন রহমান, শিক্ষক আনোয়ার হোসেন জীবন, কেএমজি মোরশেদ কমল, শরীফ মোহাম্মদ শাহরিয়ার প্রমুখ।প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, কিছু গণমাধ্যম মানুষকে বিব্রত এবং বিভ্রান্তি করতে সংবাদ পরিবেশন করে সেক্ষেত্রে সকালের সময় বাস্তবতা সত্যতা যাচাই করে পাঠকের কাছে সংবাদ তুলে ধরে। যার কারণে এতগুলো পত্রিকার মধ্যে পত্রিকাটি কম সময়ের মধ্যেই মানুষের কাছে প্রিয় দৈনিক হিসেবে  পরিচিতি লাভ করছে।

অতিথিরা আরও বলেন, অস্বীকারের উপায় নেই, স্বাধীনতা-পরবর্তী ৫ দশকে অনেক সংবাদমাধ্যমের জন্ম হয়েছে ও অপমৃত্যুও ঘটেছে। এক্ষেত্রে 'দৈনিক সকালের সময়' ব্যতিক্রম। এ পত্রিকা তার জন্মলগ্ন থেকে অদ্যাবধি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা। দেওয়ানগঞ্জ উপজেলায় এই প্রথম উৎসবমুখর পরিবেশে কোনো পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে বলে জানান বক্তারা। পরে মিষ্টি বিতরণ ও সভাপতির সমাপনী ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়