লোহাগড়ায় শিশু নুসরাত হত্যা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন সৎ মা
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউপির গিলাতলা গ্রামে তিন বছরের শিশু নুসরাত জাহান হত্যার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন সৎমা জোবায়দা বেগম (২১)। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।
বুধবার (২ ফেব্রুয়ারি) বিকালে লোহাগড়া আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারক হেলাল উদ্দিনের কাছে তিনি শিশু নুসরাতকে গলা টিপে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানান নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
গত মঙ্গলবার বিকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামে শিশু নুসরাত জাহান হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে সৎ মা জোবায়দা বেগমকে আটক করে পুলিশ।তার জবানবন্দির বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, মঙ্গলবার দুপুরে নুসরাত জাহানকে তার বড় ভাই ইয়াসিন মারধর করলে সে কান্না করে। কান্না থামাতে বারান্দার একটি কক্ষে নিয়ে তার মুখ চেপে ধরেন জোবায়দা। এতে তার মৃত্যু হয়। নুসরাতের মৃত্যু বুঝতে পেরে জোবায়দা বেগম তাকে কাঁথা দিয়ে মুড়িয়ে বাইরে এসে স্বাভাবিক আচরণ করেন। পরে গোসলের সময় দাদি পান্না বেগম ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে গিয়ে নুসরাতকে মৃত অবস্থায় পান।পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য নুসরাতের বাবা সজীব কাজী ও সৎ মা জোবায়দাকে আটক করা হয়।
এ ঘটনায় নুসরাত জাহানের দাদা খায়ের কাজী জোবায়দা বেগমকে একমাত্র আসামি করে লোহাগড়া থানায় মামলা করেন। লোহাগড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, আদালতের স্বীকারোক্তির পর জোবায়দা বেগমকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান