ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

টঙ্গীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৬


আমজাদ হোসেন photo আমজাদ হোসেন
প্রকাশিত: ১-৩-২০২৪ দুপুর ১১:৫৫

গাজীপুরের টঙ্গীতে একটি ৭ তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন দগ্ধ হয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে মরিয়ম ম্যানশন নামের ওই ভবনে আগুন লাগার এ ঘটনা ঘটে। পরে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রচেষ্ঠায় সকাল ৯ টার দিকে আগুন সম্পুর্ন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানায়, হঠাৎ ধোঁয়া দেখতে পান তারা। কিছুক্ষণের মধ্যেই আগুন বাড়তে থাকে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। এসময় স্থানীয়রা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেন।টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, বুধবার সকালে একটি মার্কেটে আগুনের সংবাদ পাই। পরে টঙ্গী ফায়ার স্টেশনের বিশেষ একটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরা ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 

অগ্নিকান্ডে যারা বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তাদের মধ্যে ফাহিম ব্রাদার্স আনুমানিক ৩৫ লক্ষ টাকা এবং মেসার্স শামীম এন্টারপ্রাইজ ১০ লক্ষ টাকা নুসরাত পেপারস অ্যান্ড স্টেশনারী হয় সাত লক্ষ টাকা মুন্না পেপার স্টেশনারই সব থেকে ৮ লক্ষ টাকা আল্লাহর দান স্টেশনারি প্রায় ২০ লক্ষ টাকা আরফিন টেটাস ২৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। ব্যবসায়ী থেকে আনুমানিক ধারণা করা যায় প্রায় দুই কোটির মত ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন কিসে থেকে সূত্রপাত হয়েছে এখনো তা জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট-সার্কিটের কারনে এ দুর্ঘটনা ঘটতে পারে।

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন