একমাত্র ছেলের মৃত্যুর শোকে পাগলপ্রায় মা
ছেলের মৃত্যুর শোকে বিলাপ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছিলেন রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে লাগা আগুনে নিহত তরুণ নাঈমের মা লাকি বেগম। দরিদ্র পরিবারে জন্ম নাঈম সংসারে সচ্ছলতা ফেরাতে এসেছিলেন ঢাকায়। বাবা-মায়ের কষ্ট লাগব করতে এইচএসসি পাস করা নাঈম রাত দিন পরিশ্রম করতো।
নাঈম বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকার দরিদ্র ভ্যানচালক নান্টু ও লাকি দম্পত্তির একমাত্র ছেলে। দুই ভাইবোনের মধ্যে বড় ছিলেন নাঈম।
বাবা নান্টু মিয়া ও মা লাকি বেগম হাড়ভাঙা পরিশ্রম করে ছেলে নাঈমকে এইচএসসি পর্যন্ত লেখাপড়া করিয়েছেন। বাবা-মায়ের কষ্ট লাগবে এইচএসসি পাসের কাজের সন্ধানে ঢাকায় এসেছিল নাঈম। একমাস অন্য এক জায়গায় কাজ করে মাত্র তিনদিন আগে এই ভবনে থাকা একটি কোম্পানিতে কাজ নেন তিনি।
পুরো বিল্ডিংয়ে যখন আগুন ছড়িয়ে পুরছিল তখন বাঁচার জন্য ভবনের ছাদে গিয়ে বাবাকে ফোন করে বাঁচার আকুতি জানায় নাঈম। পরে নাঈমকে আর ফোনে পাওয়া যায়নি। শেষবারের মতো নিথর দেহে ছেলেকে দেখতে হল বাবার।
এখনো কেউ নিতে আসেনি ৫ বছরের শিশুটিকে
নাঈমের এমন অকাল মৃত্যুর খবরে এলাকা জুড়ে বইছে শোকের মাতম। বাড়িতে ছুটে আসছে স্বজন ও এলাকাবাসী। নাঈমের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন সহপাঠীরাও।
দৈনিক সকালের সময় এর প্রতিনিধির সাথে ফুলঝুড়ি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সরোয়ার কবির এর সাথে কথা হলে তিনি বলেন শোকার্ত পরিবারের সুখ-দুঃখে পাশে থাকবো বলে তিনি আশ্বস্ত করেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত কোজি কটেজ নামের বহুতল এই ভবনে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন আরও অন্তত ২২ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু