ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তাহিরপুরে জাতীয় শোক দিবস পালিত


তাহিরপুর প্রতিনিধি  photo তাহিরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৮-২০২১ বিকাল ৬:৪৩

সুনামগঞ্জের তাহিরপুরে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবলীগের শ্রীপুর বাজার অফিস কার্যালয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউজ্জামানের সভাপতিত্বে ও সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী দিলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল খায়ের।

হাজী দিলোয়ার হোসেন বলেন, ১৫ আগস্ট ১৯৭৫-এ অশ্রুসিক্ত হয়েছিল বাংলার মানুষ ও প্রকৃতি। সূচিত হয়েছিল জাতির ইতিহাসে এক অন্ধকারতম অধ্যায়। জাতির সূর্যসন্তান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে জাতিকে কলঙ্কিত করেছিল পাষণ্ড দেশদ্রোহীদের একটি দল।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাঙালি জাতি থেকে তাকে মুছে ফেলা যাবে না, যতদিন বাঙালি জাতি বেঁচে থাকবে ততদিন শ্রদ্ধার সাথে বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন এবং ওই দিন যারা শহীদ হয়েছেন তাদের একই সাথে স্মরণ করবে বাঙালি জাতি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা আবু জাহান তালুকদার, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহীন আখঞ্জী, ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মানিক পাল, যুবলীগ নেতা সজিম আহমেদ, শাহী আলম, জয়শাদ, আলী আজগর, হাবিবুর রহমান, ৮নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল কাজী, শ্রমিক লীগ নেতা জুনেদ তালুকদার, সামরুল মিয়া, মিজান তালুকদার, ইমানুর মিয়া, দিলোয়ার হোসেন প্রমুখ।

পরিশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লগিসহ অঙ্গগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা