লালমনিরহাটে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত
লালমনিরহাট সদর উপজেলার চাদনিবাজার এলাকায় অটোরিকশার ধাক্কায় ফজলুল হক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২ মার্চ) দুপুরের দিকে মহেন্দ্রনগর ইউনিয়নের গোল্ডেন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুল হক ওই এলাকার মৃত নইমুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত ফজলুল হক একজন অপারেশনের রোগী। বেশদিন আগে তার পিত্যথলির অপারেশন করা হয়। এখনো তার অপারেশনের জায়গা শুকায়নি। দুপুরের দিকে জেলা শহরের পৌর এলাকা থেকে একটি অটোরিক্সা পন্য বোঝাই করে গোকুন্ডা ইউনিয়নের দিকে যাচ্ছিল। এ সময় নিহত ফজলুল হক তার বাড়ি থেকে রাস্তা পারাপার হতে গেলে দ্রুতগতির ওই অটোরিক্সাটি তাকে ধাক্কা দেয় এবং সে চাকার নিচে পড়ে যায়। এ সময় অটোরিক্সার চাকা তার পেটের অপারেশনের জায়গা দিয়ে চলে গেলে গেলে সেলাই ফেটে নারভুড়ি বাহির হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ সময় স্থানীয় লোকজন ঘাতক অটোরিক্সাটি ও অটোচালককে আটক করে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানায়, বিষয়টি তিনি জেনেছেন। নিহত ব্যাক্তি অসুস্থ ছিলেন। খুব সম্ভত তিনি রাস্তা পারাপার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় মারা যান। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে আছে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied