ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

লাকসামে ‘ঢালাই ষ্পেশাল সিমেন্ট’ এর ডিলার শুভ উদ্বোধন


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ৩-৩-২০২৪ দুপুর ৩:১৩

মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাষ্ট্রিজ লিঃ (ইউসিআইএল) বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এলো ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’। কুমিল্লার লাকসাম পৌরশহরে গতকাল শনিবার বিকেলে গ্রীনভিউ রেষ্টুরেন্টে  ডিলার ঃ মেসার্স হক ট্রেডিং এর সত্তাধিকারী  মোঃ কাউসারুল আলম মজুমদার (ফয়ছল) ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়। 
মেসার্স হক ট্রেডিং এর সত্ত্বাধিকারী মোঃ কাউসারুল আলম মজুমদার (ফয়ছল) এর সভাপতিত্বে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমজিআই সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মোঃ মহিউদ্দিন, সিনিয়র ম্যানেজার জাকারিয়া ছিদ্দিকী, সড়ক ও জনপথ অধিদপ্তর সাবক প্রধান প্রকৌশলী মোঃ আমিনুর রহমান লস্কর, গনপূর্ত অধিদপ্তর সাবেক প্রধান প্রকৌশলী দেওয়ান মোঃ ইয়ামিন, বিভিন্ন এলাকার সিমেন্ট ব্যবসায়ীগণ ও হক ট্রেডিং কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।  
সভায় বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নিমার্ণসামগ্রী খাতে ভবিষ্যৎ সম্ভাবনার নতুন দুয়ারে উন্মোচন করে মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ (এমজিআই) এর অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাষ্ট্রিজ লিঃ (ইফসিআইএল) বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এলো ঢালাই স্পেশাল সিমেন্ট। যে কোন ছাদ, বিম ও কলাম এর জন্য বিশেষ ভাবে তৈরি ও অত্যধিক কার্যকরী এই ব্রেন্ডে সিমেন্ট বাংলাদেশে নির্মাণসামগ্রী খাতে একটি যুগান্তকারী সূচনা। ঢালাই সিমেন্ট হচ্ছে স্পেশাল ধরনের ব্রেন্ডেড সিমেন্ট, যাতে সমন্বিত হয়েছে ওপিসি এবং পিসিসি সিমেন্ট এর বিশেষ বৈশিষ্টসমূহ। এই সিমেন্ট একদিকে যেমন স্বল্প সময়ে সাধারণ পিসিসি সিমেন্ট এর তুলনায় দ্বিগুন দ্রুত দৃঢ়তা লাভ করে, তেমনি সময়ের সাথে সাথে দীর্ঘ মিয়াদি স্থাপনাকে করে আরও সুদৃঢ়া তাই দ্রুত সময়ে যে কোন স্থাপনার ছাদ, বিম ও কলামের সেরা নির্মাণ নিশ্চিত করতে ঢালাই স্পেশাল সিমেন্ট বিশেষ ভাবে কার্যকরী। বক্তারা আরও বলেন, প্রথম ২দিন ওপিসি সিমেন্ট এর সমান দৃঢ়তা অর্জন করে। সাধারণ পিসিসি সিমেন্ট এর ২৮দিনের দৃঢ়তার প্রায় ৫০% প্রথম ২দিন এবং প্রায় ৮৫% প্রথম ৭ দিনে অর্জন করে। দ্রুত দৃঢ়তা অর্জন (র‌্যাপিড হার্ডেনিং) এর কারণে দীর্ঘমেয়াদি শাটারিং এর প্রয়োজনীয়তা কমিয়ে খরচ বাঁচায়। সাধারণত পিসিসি সিমেন্ট এর তুলনায় প্রায় ২৫% বেশি দৃঢ়তা দেয়। দ্রুত দৃঢ়তা অর্জন (র‌্যাপিড হার্ডেনিং) ও দীর্ঘমেয়াদী শাটার প্রয়োজনীয়তা না থাকার কারণে অভ্যন্তরীন ইটের গাঁথুনি দ্রুত শুরু করা যায়।  মেসার্স হক ট্রেডিং এর সত্ত্বাধিকারী মোঃ কাউসারুল আলম মজুমদার (ফয়ছল) বাক্তব্যে বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে সবাই দূরদূরান্ত থেকে উপস্থিত হয়েছেন সকলকে হক ট্রেডিং এর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সকলে ঢালাই স্পেশাল সিমেন্ট এর সাথে যুক্ত থাকবেন। কোম্পানীর লোকজন ও অতিথিবৃন্দকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। 
অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন মজলিশপুর শাহী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইলিয়াছ। অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে ১ম পুরস্কার বিজয়ী হলেন ইঞ্জিঃ মোঃ আবুল কাশেম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিঃ ম্যানেজার জাকারিয়া ছিদ্দিকী। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত