দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী হলেন আনোয়ারার ওয়াসিকা আয়শা খান
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান মন্ত্রীসভার দ্বিতীয় দফায় স্থান পেলেন চট্টগ্রাম আনোয়ারা উপজেলার মেয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান এমপি এতে তিনি অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান।
গত শুক্রবার (১ মার্চ) বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সন্ধ্যায় বঙ্গভবনে অন্যান্য নতুন প্রতিমন্ত্রীদের সাথে শপথ গ্রহণ করেন তিনি। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। পরে দায়িত্ববার পান অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। এই নিয়ে দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী হলেন তিনি।
উল্লেখ্য,গত ২৫ ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয় ওয়াসিকা আয়শা খান এমপি। এর আগে তিনি দশম ও একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।
এই নিয়ে টানা তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়। এছাড়া তিনি গত একাদশ জাতীয় সংসদের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। বর্তমান দায়িত্বে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদকের। দল ও মন্ত্রণালয়ের দায়িত্বে সফল ও সুনামের সাথে পালন করায় বর্তমান তাকে দেওয়া হয় প্রতিমন্ত্রীর দায়িত্বের ভার।
ওয়াসিকা আয়শা খান এমপি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ, মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক রাষ্ট্রদূত প্রয়াত আতাউর রহমান খান কায়সারের কন্যা। তিনি চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের সন্তান।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
Link Copied