ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় অগ্নীকান্ডে মালামালসহ দোকান পুড়ে ছাই


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৩-৩-২০২৪ দুপুর ৪:৩৬

মানিকগঞ্জের সাটুরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আফজাল হোসেন (৩৮) নামের এক ব্যক্তির দোকানের মালামালসহ তার দোকানঘর পুড়িয়ে ছাই করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দরগ্রাম ইউনিয়নের পোনাইল গ্রামে এই ভয়াবহ অগ্নীকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার দুপুরে সাটুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আফজাল হোসেন।

অভিযোগসুত্রে জানা যায়, সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের পোনাইল গ্রামের মৃত আব্দুল বাছেত আলীর ছেলে ভুক্তভোগী মোঃ আফজাল হোসেন ও তার চাচা সামসুর রহমানের সাথে একই গ্রামের মোঃ আওলাদ হোসেনের ছেলে মোহাম্মদ আল মামুন ওরফে মুন্নু (৪০) ও মৃত পরাণ আলীর ছেলে মোঃ আব্দুস সালাম (৫২) এর সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ বিষয়ে এলাকার চেয়ারম্যান ও মেম্বারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে একাধিকবার মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয় আফজাল হোসেন। এরই মধ্যে শনিবার (২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কে বা কারা আফজালের দোকানে আগুন দেয়। এসময় স্থানীয়দের সহযোগীতায় দীর্ঘসময় পর আগুন নিয়ন্ত্রনে আসলেও ইতিমধ্যে ভয়াবহ আগুনে আফজালের দোকানের মালামালসহ দোকানঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে তার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে জানান আফজান হোসেন। এই অগ্নীকান্ডের জন্য প্রতিপক্ষ আল মামুন ওরফে মুন্নু এবং আব্দুস সালামকে দায়ী করেছেন আফজান হোসেন।

তবে অভিযোগের বিষয় অস্বীকার করে আল মামুন ওরফে মুন্নু জানান, আমার বিরুদ্ধে বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে আমি কিছুই জানিনা।

এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা জানান, দোকানে অগ্নীকান্ডের ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা