কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর সাফছড়ি এলাকায় ট্রাক এবং সিএনজির সংঘর্ষের ঘটনায় মোঃ ওমর সালেহিন (২৪) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। ওই যুবক রাঙামাটি সরকারি কলেজ এর গনিত বিভাগের ৪র্থ বর্ষের মেধাবী ছাত্র এবং কাপ্তাই উপজেলা ইউওনও অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারি মোঃ আবু তাহের এর একমাত্র পুত্র সন্তান। এই ঘটনায় সিএনজিতে থাকা মুকুল চন্দ্র তনচংগা ও মোঃ শামীম নামে আরো দুইজন যুবক আহত হয়েছে।
এই ঘটনায় আহত মুকুল তঞ্চঙ্গা এই প্রতিবেদককে জানান, তারা রাঙামাটির ঘাঘড়া থেকে কাপ্তাইয়ের বড়ইছড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলো। পথিমধ্যে সাফছড়ি এলাকায় আসলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাদের সিএনজিকে সজোরে ধাক্কা মারে। এসময় গাড়ির ডান পাশে থাকা যুবক ওমর সালেহিন মারাত্মক আঘাত পেয়ে সড়কের কয়েকফুট দুরে গিয়ে ছিটকে পরে এবং ঘটনাস্থলে তাঁর রক্তাত্ব অবস্থায় মৃত্যু হয়। এছাড়া সে এবং শামীম নামে দুজনই আহত হয়েছে।
এবিষয়ে জানলে চাইলে কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত ট্রাকটির চালকসহ গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত