ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জে ছিনতাই চক্রের ৫ সক্রিয় সদস্য গ্রেফতার


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ৩-৩-২০২৪ বিকাল ৫:৩৪

সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে  ছিনতাইকারী চক্রের সক্রিয় ৫ সদস্যকে আটক করেছে র‍্যাব-১২ সদস্যরা। 

আটকরা হলেন, সদর উপজেলার ধীতপুর আলাল গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. কামরুল ইসলাম হাসান (২২), পৌর এলাকার সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ী মহল্লার মো. সোহ শেখের ছেলে মো.ইমরান শেখ (৩২), সয়াধানগড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. ইনসান শেখ (২০),  সয়াধানগড়া জগাইর মোড় এলাকার মৃত আবুল হোসেনের ছেলে, মুন্না শেখ (২৭) ও দিয়ার ধানগড়া মহল্লার মৃত জয়নালের স্ত্রী মুক্তি বেগম।

রবিবার (৩ মার্চ) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার  সলঙ্গায় র‍্যাব-১২ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১২ অধিনায়ক মো. মারুফ হোসেন জানান, আটকরা সঙ্গবদ্ধ ছিনতাইকারী চক্র সদস্য। তারা ছিনতাই ও প্রতারণার জন্য অটোরিক্সা, সিএনজিকে টার্গেট করে। এরপর বিভিন্ন স্থানে যাওয়ার কথা বলে এসব যানবাহন কেনাবেচার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। আসামীগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমেও ভুক্তভোগীদের জিম্মি করে নির্যাতনের মাধ্যমে তাদের টাকা-পয়সা লুটে নেয়। তারা
সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় সুযোগ বুঝে সাধারণ মানুষকে নানা কৌশলে ফাদে ফেলে ছিনতাই করে আসছিলো।

সম্প্রতি রহমত ও সবুজ নামে দুজনকে ডেকে এনে জিম্মি করে ৬৫ হাজার টাকা হাতিয়ে নেয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শনিবার ( ০২ মার্চ)  রাতে সদর উপজেলার মাসুমপুর ও শিয়ালকোল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত