ঢাকা মেডিকেল থেকে ৭০ দালাল চক্র আটক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল চক্র ধরতে র্যাবের অভিযান।এতে প্রায় ৭০ জন দালাল কে,আটক করেছে র্যাব-৩
সূত্রে জানা যায় হাসপাতালে আগত রোগীদের ভর্তিসহ বিভিন্ন কাজে হয়রানির মাধ্যমে অর্থ আদায় এবং কমিশন লাভের জন্য রাজধানীর মোহাম্মদপুর সহ বিভিন্ন ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর সঙ্গে জড়িতদের আটক করে র্যাব।
৪ মার্চ সোমবার সকাল থেকে ঢামেক হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে প্রায় ৭০ জন দালালকে আটক করা হয়। এর আগে গোয়েন্দা নজরে আসে এই দালান চক্রের কর্মকাণ্ড এরই ধারাবাহিকতায় গতকাল রাত থেকে এ অভিযান শুরু করে র্যাবের গোয়েন্দা সংস্থা।
অভিযান সংশ্লিষ্টরা জানান, দুই দিন পর্যবেক্ষণের পর সোমবার সকাল সাঁড়াশি অভিযান শুরু করে র্যাব। এতে বিভিন্ন ওয়ার্ড থেকে ৭০ জনকে আটক করা হয়। আটককৃতরা বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগীদের ভাগিয়ে নিয়ে অন্য জায়গায় নিয়ে যেতেন এবং প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন। এ সময় আটককৃত অনেকের কোনো পরিচয়পত্র ছিল না। এ ছাড়া হাসপাতালে আসার কারণও বলতে পারবে নাই
অভিযানের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে বেলা ৩টায় একটি সংবাদ সম্মেলন করা হয় বলে জানিয়েছেন র্যাব–৩ এর অধিনায়ক লেফটেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে র্যাব বলেন,দীর্ঘদিন যাবৎ কিছু দালাল চক্ররা ঢাকা মেডিকেল থেকে রোগী ভাগিয়ে নিয়ে অন্য বেসরকারী হাসপাতালে ভর্তি করে টাকা আদায় করতো এ-সব তথ্য গোয়েন্দাদের নজরে আসলে এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ৭০ জন দালাল চক্র কে,আটক করা হয়।
এমএসএম / এমএসএম
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব