মানিকগঞ্জে নবম শ্রেণীর শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার
মানিকগঞ্জ পৌরসভা এলাকায় নিখোঁজের দুইদিন পর কালিগঙ্গা নদী থেকে সামিয়া ইসলাম (১৫) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ মার্চ) সকাল ১১টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কুশেরচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সামিয়া ইসলাম কুমিল্লা জেলার সাইফুল ইসলামের মেয়ে। সে মানিকগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
স্থানীয় ও পুলিশসুত্রে জানা যায়, সামিয়া ইসলামের পিতা সাইফুল ইসলাম মানিকগঞ্জ মূলজান পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যানের কাজ করতেন। চাকরির সুবাদে তার পরিবার নিয়ে মানিকগঞ্জ পৌর শহরের গঙ্গাধরপট্টি এলাকায় বাসা ভাড়া থাকেন তিনি। মেয়ে সামিয়া ইসলাম মানিকগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়তেন। গত শনিবার সকালে কোচিং এর কথা বলে বাসা থেকে বের হয় সামিয়া কিন্তু এরপর সেই আর বাসায় ফিরে আসেনি। পরবর্তীতে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। অবশেষে সোমবার সকালে কালিগঙ্গা নদীতে তার ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. হাবিল হোসেন জানান, গত শনিবার থেকে নিখোঁজ ছিল সামিয়া ইসলাম। তার বাবা রোববার (৩ মার্চ) সদর থানায় একটি নিখোঁজের জিডি করেন । সোমবার সকালে কালিগঙ্গা নদীতে তার মরদেহ দেখে স্থানীয়রা খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর