কেশবপুরে কালিয়ারই এসবিএল মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
যশোরের কেশবপুরে কালিয়ারই এসবিএল মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিষ্টানের সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে ওই অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে স্বাগত বক্তৃতা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুনজুর রহমান। এসময় বক্তৃতা করেন, বিদ্যুৎসাহী সদস্য আব্দুল লতিফ, সাংবাদিক ওয়াজেদ খান ডবলু, এমএ রহমান, অভিভাবক নুরজাহান বেগম, হাবিবুর রহমান, রাধাদাস, ইকবাল হোসেন, আব্দুস সালাম, হাসিনা বেগম, আশরাফ আলি, বাদশা সানা, জাহাঙ্গির আলম, তবিবুর রহমান খান, বিল্লাল হোসেন, রুপা খাতুন, সুফিয়া খাতুন প্রমূখ। অভিভাবকবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ২০০১ সালের ১ নভেম্বর বর্তমান প্রধান শিক্ষক এই প্রতিষ্টানে যোগদান করার পর, তিনি নিজ অর্থে শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেজ প্রদান, স্কুল মাঠে ডিপটিউবল স্থাপন, খেলার মাঠ ভরাট, বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণসহ গরীব অসহায় শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে আর্থিক সহযোগীতা করে আসছেন। এছাড়া শিক্ষার মান উন্নয়নের লক্ষে তিনি নিজের অর্থে দুইজন শিক্ষানুবেশ শিক্ষক নিযুক্ত করেছেন। এছাড়া শিক্ষার্থীদের লেখা পড়ায় উৎসাহ যোগাতে তিনি ক্লাসরুমে ঘোষনা করেন, যে সকল শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ এ উতীর্ণ হবে, তাকে তার নিজ খরজে বিমান ভ্রমন করাবেন। তার ঘোষনা অনুযায়ী গত ২০২২ সালে ওই বিদ্যালয় হতে রাধা দাসের ছেলে সাগর দাস এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ লাভ করলে তাকে তিনি বিমানে করে ঢাকায় নিয়ে যান এবং ঢাকা ভ্রমণ শেষে তার পিতা-মাতার কাছে পৌছাইয়ে দেন বলে,তার মাতা রাধা দাস এসব কথা বলেন। অভিভাবকরা আরো বলেন, প্রধান শিক্ষক মোঃ মুনজুর রহমানের বিরুদ্ধে একটি মহল আজ ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু প্রধান শিক্ষক এই প্রতিষ্ঠানে না থাকলে আমাদের সন্তানদের অন্য প্রতিষ্ঠানে নিয়ে ভর্তি করাবো। তারা এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে স্বজাগ থাকার জন্য সকলের প্রতি আহবান জানান। এসময় শহীদ লেপটেন্ট এন্ডমাসুদ মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক জি এম সাজ্জাত হোসেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর পূর্বে প্রতিষ্ঠানের সকল শিক্ষর্থীরা ওইসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিদ্যালয় চত্বরে একটি মানববন্ধন করেন।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা