পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
জয়পুরহাটের আক্কেলপুরে পুকুরের পানিতে ডুবে ওমর আলী (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি পৌর এলাকার হাস্তাবসন্তপুর আবাসনের সানোয়ার হোসেনের ছেলে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, হাস্তাবসন্তপুর আবাসনের পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখে শিশুটি মঙ্গলবার দুপুরে মাছ ধরতে পুকুরে নেমে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা দুই ঘন্টা ব্যাপী খোজাখুজি করে না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নেন। হাসপাতালে নিলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষনা করে।
শিশুটির মামাতো ভাই রাকিবুল ইসলাম বলেন, আবাসনের পুকুরে মাছ মরে ভেসে উঠায় মাছগুলো ধরতে সে পানিতে নেমে নিখোঁজ হয়। অনেক খোজাখুজির দুই ঘন্ট পর তাকে পাওয়া যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আব্দুল কাদের বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনা স্থলের উদ্দেশ্যে রওনা দেই। ঘটনাস্থলে পৌছার কিছু সময় পূর্বে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পানি থেকে শিশুটিকে তুলে হাসপাতালে নিলে আগেই সে মারা গেছে বলে চিকিৎসকরা জানান।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
রায়পুরে জমি দখলের অভিযোগে শিক্ষকের আদালতে মামলা
নড়াইলে আত্মীয়ের বাড়ি যাওয়ার কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা দায়ের
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি