মিডরেঞ্জের নতুন ফোন আনল স্যামসাং
বাজারে নতুন ফোন আনল স্যামসাং। মডেল গ্যালাক্সি এ১২ নাচো। সম্প্রতি ইউরোপের বাজারে ফোনটি বিক্রির শুরু হয়েছে। এটি একটি মিডরেঞ্জের ফোন।
নতুন এই ফোনে রয়েছে এইচডি প্লাস ডিসপ্লে ও কোম্পানির তৈরি এক্সিনোস প্রসেসর। এছাড়াও গ্যালাক্সি এ১২ নাচো ফোনে বিশাল ৫০০০ এমএএইচ ব্যাটারি দিয়েছে স্যামসাং।
স্যামসাং গ্যালাক্সি এ১২ নাচোর দাম ১৭৯ ইউরো। সাদা, কালো ও লাল রঙে এই ফোন পাওয়া যাবে। ইতিমধ্যেই জার্মানিতে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। ১৩ অগাস্ট সেই দেশে এই ফোন বিক্রি শুরু হবে।
স্যামসাং গ্যালাক্সি এ১২ নাচোতে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লেতে ৭২০x ১৫৬০ পিক্সেলস রেজিলিউশন থাকছে। ফোনের ভিতরে রয়েছে কোম্পানির নিজস্ব এক্সিনোস ৮৫০ চিপসেট। এর সঙ্গেই ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ দিয়েছে স্যামসাং। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ আরও ১টিবি বাড়িয়ে নেওয়া সম্ভব। স্যামসাং গ্যালাক্সি এ১২ নাচোতে চলবে অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম। এর উপরেই কোম্পানির নিজস্ব ওয়ান ইউআই স্কিন চলবে।
স্যামসাং গ্যালাক্সি এ১২ নাচোতে রয়েছে ডুয়াল সিম সাপোর্ট। এই ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে স্যামসাং। স্যামসাং গ্যালাক্সি এ১২ নাচোর পিছনে রয়েছে মোট চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল সেন্সর থাকবে। এছাড়াও এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গেই রয়েছে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং।
প্রীতি / প্রীতি
চীনে বাজার থেকে গাড়ি তুলে নিচ্ছে টেসলাসহ ১১ প্রতিষ্ঠান, কারণ কী?
উসাইন বোল্টের সর্বোচ্চ গতির রেকর্ড ভাঙল চীনা রোবট ‘সুপারম্যান’
মোবাইল খোয়া গেলেও বাড়তি নিরাপত্তা দিতে পারে ই-সিম?
এআই’র কারণে চাকরি হারালো শতাধিক কর্মী
কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেই করা যাবে অডিও-ভিডিও কল
শ্যাডো এআই: সুবিধার আড়ালে বাড়ছে তথ্য ফাঁসের ঝুঁকি
আপনার ব্যবসাকে এলাকাভিত্তিকভাবে এগিয়ে নিতে লোকাল SEO কৌশল
পৃথিবীর সঙ্গে সংযোগ স্থাপনের পর মঙ্গল গ্রহে কাজ শুরু করেছে কিউরিওসিটি
যেসব দিকে নজর রাখলে ফোন টিকবে বছরের পর বছর
নতুন করে এবার অ্যাপ ঝুঁকি বাড়ছে
একই দামে তিন গুণ দ্রুত গতির ইন্টারনেট
কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনার বাংলাদেশ ও প্রতারণার অদৃশ্য ঝুঁকি