ধানমন্ডিতে সড়ক দুর্ঘটনায় যমুনা টিভির সাংবাদিক আহত
রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় যমুনা টেলিভিশনের ঢাকা মেডিকেল প্রতিবেদক ও ঢাকা মেডিকেল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সৈয়দ আমানত আলী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
মঙ্গলবার সকালের দিকে মোটরসাইকেল চালিয়ে মোহাম্মদপুরের বাসা থেকে ঢাকা মেডিকেলে আসার পথে এই দুর্ঘটনাটি ঘটে।
আহত সাংবাদিক আমানত জানান, প্রতিদিনের মতো তার কর্মক্ষেত্র ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে সকালে মোহাম্মদপুরের বাসা থেকে বের হন।এ সময় তিনি নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। ধানমন্ডি পপুলারের সামনে আসার পর উল্টো দিক থেকে একটি ব্যাটারি চালিত অটো রিক্সা সজরে এসে তার ডান পায়ের উপর দিয়ে চলে যায় ।পরে নিজেই বাইক চালিয়ে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে আসেন। জরুরি বিভাগে আসলে এক্সরে করার পর দেখা যায় তার ডান পায়ের তিনটি আঙ্গুলের হাড় ভেঙে গেছে। চিকিৎসক তাকে প্লাস্টার করে প্রাথমিক অবস্থায় ১৪ দিনের বেড রেস্ট দিয়েছে।
জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক, ডা.মো: আলাউদ্দিন জানান, আহত অবস্থায় ওই সাংবাদিককে জরুরি বিভাগে আনা হলে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।এক্সরে করে আমরা জেনেছি ডান পায়ের আঙ্গুলের তিনটি হাড় ভেঙে গেছে। বর্তমানে জরুরী বিভাগে তার চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ