ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ব্র্যাক ওয়াশ কর্মসূচির অবহিতকরণ সভা


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৬-৩-২০২৪ দুপুর ৩:৩০

নওগাঁর ধামইরহাটে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ব্র্যাক ওয়াশ কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি এই সংস্থার তত্বাবধানে ব্র্যাকের ওয়াটার, স্যানিটেশন এবং হাইজিন (ওয়াশ) কর্মসূচির আওতায় দেশের মাধ্যমিক স্কুল পর্যায়ে টেকসই ও সমন্বিত ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন সেবা পৌছে দেওয়ার মাধ্যমে অস্বাস্থ্যকর ল্যাট্রি, দূষিত পানি এবং অনিরাপদ স্বাস্থ্য অভ্যাসের কারণে সৃষ্ট দূষণচক্রের অবসানকল্পে ৬ মার্চ সকাল ১০ টায় উপজেলা সভা কক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ ও সুদৃঢকরণের লক্ষে ব্র্যাক ওয়াশ কর্মসূচির জেলা ব্যবস্থাপক আব্দুল ওয়াহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মিলন কুমার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মুকুল হোসেন, এপি ম্যানেজার মানুয়েল হাসদা, ব্র্যাক ধামইরহাট (দাবী) শাখা ব্যবস্থাপন শফিক মাহমুদ, ওয়ার্শ কর্মসূচির সিনিয়র মনিটরিং অফিসার আমজাদ হোসেন, কর্মসূচি সংগঠক প্রশান্ত কুজুর, উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক কাউন্সিলর আমজাদ হোসেন প্রমুখ। 
স্থানীয় বিভিন্ন সামাজিক, শিক্ষা ও উন্নয়নমুলক কাজে ব্র্যাকের বিভিন্ন প্রকল্প দেশের  প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কাজ করে যাচ্ছে। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন