তেতুলিয়ায় প্রধান শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু বকর সিদ্দিক এর অনিয়ম দূর্নীতির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।বুধবার(৬ মার্চ) দুপুরে শালবাহান বাজারে এলাকাবাসী ও সুশীল সমাজের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন,শালবাহান ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল বাসেত,শফিউল আলম বুলবুল,সোয়েব আকতার মিয়া প্রমূখ।
এ সময় বক্তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকের অনিয়ম দূর্নীতি, নিয়োগ বাণিজ্য অভিযোগ তদন্ত করে শাস্তির আওতায় আনার জোর দাবী জানান। বক্তারা বলেন,রাতের আধাঁরে প্রধান শিক্ষক ২০১৫ সালে নিয়োগ দেখিয়ে সহকারী শিক্ষক হিসেবে মোছা,তাসরীন আকতারকে সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৪ সালের জানুয়ারী মাসের এমপিওভুক্ত করে নিয়ে,৫ ফেব্রুয়ারি বিদ্যালয়ে নিয়ে আসেন।তারা আরো বলেন,প্রধান শিক্ষকের কথা অনুযায়ী ওই শিক্ষিকাকে বিদ্যালয় ম্যানেজিং কমিটি বিগত ২০১৫ সালে নিয়োগ প্রদান এবং ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর মাসে যোগদান করেন। তখন থেকে অদ্যাবধি ওই শিক্ষিকাকে বিদ্যালয়ে আগমন করতে দেখা যায় নাই এবং বিদ্যালয়ে সংশ্লিষ্ট কাহারো সাথে তিনি পরিচিত ও সম্পর্কিত না বলে উল্লেখ করেন বক্তারা।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied