ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

১০টি সোনার বার সহ বিজিবি কর্তৃক আটক মেহেদী হাসানকে আদালতে পাঠিয়েছে হাকিমপুর থানা পুলিশ


ইয়াসির আরাফাত, হাকিমপুর photo ইয়াসির আরাফাত, হাকিমপুর
প্রকাশিত: ৬-৩-২০২৪ বিকাল ৫:৩৪
মঙ্গলবার ৫ই মার্চ দিনাজপুরের হাকিমপুর উপজেলায়, ২০ বিজিবি,মংলা বিশেষ ক্যাম্পের বিজিবি(বর্ডার গার্ড বাংলাদেশ)  কর্তৃক ভারতে পাচারের সময় মেহেদি হাসান (৩৪) নামক এক যুবককে ১০ টি সোনার বার( যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২১ লক্ষ টাকা) সহ হাতেনাতে আটক করে।এসময় তার কাছে থাকা মোটরসাইকেল,  মানিব্যাগ,মোবাইলফোনও জব্দ করা হয়।
আটক মেহেদী হাসান হিলির উত্তর বাসুদেবপুর নিবাসী আবু তোরাব হাজির জ্যোষ্ঠ পুত্র। এছাড়াও সে  বাংলাহিলি চারমাথাতে ডাচবাংলা এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতো।
স্থানীয়সূত্রে আরও জানা যায়, মেহেদী হাসান তার স্ত্রীসহ হিলি দক্ষিণবাসুদেবপুর (মাঠপাড়াতে) থাকতেন। মেহেদী হাসানকে আটকের পর বর্ডারগার্ড বাংলাদেশের সদস্যরা তাকে হাকিমপুর থানায় সোপর্দ করলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও চোরাচালান আইনে মামলা গ্রহণ শেষে আজ বুধবার তাকে আদালতে পাঠিয়েছে হাকিমপুর থানা পুলিশ। 

এমএসএম / এমএসএম

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট