কাবুলের কারাগার থেকে ৩ বাংলাদেশি মুক্ত
তালেবান বাহিনীর একে একে আফগানিস্তানের বিভিন্ন শহর দখলে নেওয়ার পর সেখানার কারাগারগুলো খুলে দিচ্ছে। কাবুলের ক্ষমতা দখল করার পরেই সেখানকার প্রধান কারাগার পুল-ই-চরখির দরজা খুলে দিয়েছে তালেবানরা। সেখানে বন্দি থাকা চার বাংলাদেশির মধ্যে ৩ জন বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। সোমবার (১৬ আগস্ট) উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। আফগানিস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। দেশটির সঙ্গে কূটনৈতিক দেখভাল করার দায়িত্ব উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাসের।
তাসখন্দে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম রাষ্ট্রদূত জানান, আমাদের কাছে তথ্য রয়েছে তালেবানরা কাবুলে প্রবেশের পর সেখানকার কারাগারের দরজা খুলে দেওয়া হয়। এতে কারাবন্দি ৩ বাংলাদেশি বেরিয়ে আসতে সক্ষম হন। বাংলাদেশের কোনো নাগরিক দেশটির অন্য কোথাও আছেন কি না, তা জানাতে আফগানিস্তানকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে। আফগানিস্তানে কোনো বাংলাদেশি যদি থেকে থাকেন, তাদের সহায়তার জন্য দুটি হটলাইন (+৯৯৮৯৭৪৪০২২০১ ও +৯৯৮৯০৩২৭৫১৫২) খোলা হয়েছে।
তাসখন্দের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, কারাগার থেকে পালানো তিনজন হলেন খুলনার মঈন আল মেজবাহ, রাজধানীর মিরপুরের কাওসার সুলতানা ও ফেনীর উবাইদুল্লাহ হারুন। জেলে থাকা অপর বাংলাদেশি সিরাজ আবদুস সাত্তারের কোনো হদিস এখনো মিলেনি। বাংলাদেশের কোন জেলা বা উপজেলায় তার বাড়ি সে সম্পর্কেও কোনো তথ্য নেই বলে জানিয়েছে তাসখন্দ মিশন।
জানা যায়, কারাগার থেকে বেরিয়ে যাওয়া তিন বাংলাদেশি অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
জামান / জামান
সৌদি আরবের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৫ নিহত
মক্কায় সংবাদ সম্মেলন: ১৭ লক্ষাধিক রিয়াল আত্মসাৎকারী ইলিয়াস রশিদের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবি
সিডনিতে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব
লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় স্বস্তি: সময়সীমা বাড়াল সৌদি সরকার
পর্তুগালে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে চায়ের আড্ডায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
যথাযোগ্য মর্যাদায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ঈদুল আযহা অনুষ্ঠিত হয়েছে
পর্তুগালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশী উইমেনস ফেয়ার
ওমানে মর্মান্তিক মৃত চার সহোদরের জানাজায় হাজার মানুষের ঢল
পর্তুগালে প্রথমবার কাওয়ালী সন্ধ্যা, প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণ
প্রবাস জীবনে পা রাখার ১৫ দিনের মধ্যে প্রাণ গেল বাংলাদেশি প্রবাসীর
ওমানে সড়কে গাড়িতে চার বাংলাদেশী সহোদর ভাইয়ের মৃত্যু