ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে উপনির্বাচনে টিপু সুলতান ২২ ভোট বেশি পেয়ে বিজয়ী


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৯-৩-২০২৪ দুপুর ৪:৫৪

যশোর জেলা পরিষদের ৮ নম্বর কেশবপুর ওয়ার্ডের সাধারণ সদস্য পদের উপনির্বাচনে টিপু সুলতান হাতি প্রতীকে ২২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী মোছাঃ রেহেনা খাতুন ৫১ ভোট পেয়েছে।
শনিবার সকাল নয়টা হতে বেলা ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে ইভিএমের মাধ্যমে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের সদস্য পদে এ উপনির্বাচনে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্তীতা করে। তারা হলেন- টিপু সুলতান-হাতি, রেহেনা খাতুন-তালা, আব্বাস আলী-টিউবওয়েল, আলতাফ হোসেন-উটপাখি ও জাকির হোসেন-বৈদ্যুতিক পাখা।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, উপজেলা পরিষদ, ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধিরা এ নির্বাচনে তার পছন্দের প্্রার্থীকে মূল্যবান ভোট দিয়েছেন। মোট ভোটার ১৫৯ জন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ স¤পন্ন হয়েছে। যশোর জেলা পরিষদের উপ-নির্বাচনে ৮ নম্বর কেশবপুরের বে-সরকারি ভোটের ফলাফল মোট ভোটার-১৫৯, কাষ্টিং ভোট-১৫৭, মোট প্রার্থী ৫ জন। ভোটে প্্রাপ্ত হয়েছেন মোঃ টিপু সুলতান (হাতি) ৭৩, মোছাঃ রেহেনা খাতুন (তালা) ৫১, মোঃ আব্বাস আলী (টিউবওয়েল) ২৮,জাকির হোসেন (বৈদ্যুতিক পাখা)০৩ ও মোঃ আলতফ হোসেন বিশ্বাস (উটপাখি)০২ ভোট পেয়েছেন। টিপু সুলতান হাতি প্রতীকে ২২ ভোট বেশি পেয়ে বে-সরকারি বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী মোছাঃ রেহেনা খাতুন ৫১ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, যশোর জেলা পরিষদের ৮ নম্বর কেশবপুর ওয়ার্ডে সদস্য ছিলেন আজিজুল ইসলাম। তিনি যশোর-৬ (কেশবপুর) আসন থেকে দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন। পরে জেলা পরিষদের এ ওয়ার্ডটি শূন্য ঘোষণা করা হয়।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক