ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে বিনম্র শ্রদ্ধায় ও স্মরণ সভায় পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৯-৩-২০২৪ বিকাল ৫:২০
টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিনম্র শ্রদ্ধায় ও স্মরণ সভার মাধ্যমে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। কর্তব্যের তরে করে গেল যারা আত্মবলিদান, প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান" এই প্রতিপাদ্যে টাঙ্গাইলে জেলা পুলিশের উদ্যোগে ৯ মার্চ শনিবার বিভিন্ন কর্মসূচিতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। 
টাঙ্গাইল জেলা পুলিশ লাইন্সে সকাল ১০ টায় পুলিশ মেমোরিয়াল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে কর্তব্যরত অবস্থায় শাহাদাত বরণকারী ১০১জন বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পর্যায়ক্রমে পুলিশের বিভিন্ন ইউনিট ও প্রয়াত পুলিশ পরিবারের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর পুলিশ লাইন্স ড্রিল শেডে আলোচনা সভায় টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার (বিপিএম) এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ মিনহাজ উদ্দিন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফউদ্দিন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী, সিআইডি'র বিশেষ পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন, নৌ পুলিশের বিশেষ পুলিশ সুপার হেলাল উদ্দিন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএজবি) আব্দুল্লাহ আল মামুন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সর্কেল) মো.সোহেল রানা।
আলোচনা সভা শেষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর পুলিশ শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করে তাদের স্বজনদের হাতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপহার সামগ্রী তুলে দেন। এ সময় পুলিশ কর্মকর্তা ও কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর পুলিশ শহীদদের শোকাহত স্বজনহারা পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর প্রয়াত পুলিশ সদস্যদের স্বজনদের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। 

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত