ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

উলিপুরে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৯-৩-২০২৪ বিকাল ৫:৫১
কুড়িগ্রামের উলিপুরে পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৯ মার্চ) দুপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর আয়োজনে উলিপুর ফিল্ড অফিস চত্তরে উপজেলার ৫টি ইউনিয়নের ১ হাজার ২'শ ৩০ জন অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তিনটি ইউনিয়নের ৭২৪ জন অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উদ্বোধন ও বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান। অপর দিকে শুক্রবার (৮ মার্চ) বিকেলে দুইটি ইউনিয়নের ৫০৬ জনের মাঝে খাদ্য সামগ্রী উদ্বোধন ও বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। প্রতিটি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাল ৪০ কেজি, মসুর ডাল ৪ কেজি, সয়াবিন তেল ৫ লিটার, চিনি ৩ কেজি, ছোলা ৫ কেজি, লবন ১ কেজি ও চিরা ৩ কেজি করে বিতরণ করা হয়। 
উক্ত উদ্বোধন ও বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রাইস প্রকল্পের প্রকল্প ম্যানেজার শরিফুল ইসলাম, সহকারী প্রজেক্ট অফিসার হাবিবুর রহমান ও আব্দুস ছালাম প্রমূখ।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা