ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৫ জনের মৃত্যু


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৮-২০২১ দুপুর ১২:৫৭

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা ডেডিকেটেড হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার (১৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনা মহানগরীর শেখপাড়া এলাকার আয়েশা সিদ্দিকা (৫০), সোনাডাঙ্গার হারুন অর রশিদ (৬৭), সদরের রওশন আরা (৬৫), রূপসার মোকসেদ আলী (৮৩) ‍এবং কয়রার সবুরুন্নেছা (৬৫)।

গত ২৪ ঘণ্টায় খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিট, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিট, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছেন হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা।

এমএসএম / জামান

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা