ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

কোটালীপাড়া উপজেলা নির্বাচনকে সামনে রেখে পথ সভা


আবু নাইম শাহ,  কোটালীপাড়া  photo আবু নাইম শাহ, কোটালীপাড়া
প্রকাশিত: ৯-৩-২০২৪ বিকাল ৬:৪

আগামী ৪ মে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এ ঘোষণার পর বিভিন্ন জায়গায় পথসভা করছেন বর্তমান কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস। 

মনোয়নপত্র দাখিলের দিন তারিখ ঠিক করার আগেই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গত বৃহস্পতিবার (৮ মার্চ) সন্ধ্যায় রাজাপুর শ্রীশ্রী সর্বজনীন গবিন্দ মন্দির আঙ্গিনায় এ পথসভা অনুষ্ঠিত হয়। 

এই পথসভায় অক্ষয় কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্থী  কলেজের সহকারী অধ্যাপক ললিত চন্দ্র চৌধুরী, রামশীল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি তমল বাড়ৈ, রামশিল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য সপ্না হালদার , সদস্য দিলীপ রায়,বিমল রায়, বিজয় রায়, নিরাঞ্জন রায়, হিমান্ত রায়, অনিল রায়, গনেশ জয়ধর, রাজ্যেশ্বর গাইন, রত্নেশ্বর রায়, প্রমথ রায়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বলেন, বিমল কৃষ্ণ বিশ্বাস ছাত্র জীবন থেকে রাজনীতি করে এই পর্যায়ে আসছেন।তিনি একজন পরিছন্ন রাজনীতিবিদ। বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান। আমরা জানি উপজেলা চেয়ারম্যান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী'র নির্দেশনায় অনেক উন্নয়ন করেছেন।   এই রামশীল ইউনিয়নে বড় একটি প্রজেক্ট তিনি দিয়েছেন, কলের সাপ্লাই। তিনি আমাদের ডিপ  টিউবওয়েল দিয়েছেন বাড়তি টাকা লাগে নায়।এমন কোন উন্নয়ন নাই যে উন্নয়ন উনি রামসীলে করেন নাই।আমরা তার উপর সন্তুষ্ট, আবার একটু কষ্টও ছিল। আজ আমাদের মাঝে আসছেন আমরা সব দুঃখ কষ্ট ভুলে গেছি।তিনি আমাদের অভিভাবক। আমাদের শেষ ঠিকানা। আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকলে আমরা নিরাপদে থাকব।বিগত তিনটি নির্বাচনে আমরা তাকে শতভাগ ভোট দিয়েছি।আগের ন্যায় আগামী ৪মে নির্বাচনে শতভাগ ভোট দিব।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ