ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ড্রেজিং এর জন্য আনা ক্রেন নদীর পানিতে পড়ে গেল, চন্দ্রঘোনায় ফেরী চলাচল বন্ধ


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১০-৩-২০২৪ দুপুর ২:১

রাঙামাটির কাপ্তাই উপজেলা এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা- রাইখালী ফেরীঘাটে রাঙ্গুনিয়া উপজেলাধীন অংশে কর্ণফুলী নদীতে ড্রেজিং এর কাজে ব্যবহৃত সড়ক ও জনপদ বিভাগের ক্রেনটি নদীর পানিতে পড়ে গেছে। 

রবিবার (১০ মার্চ) দিবাগত রাত ৩ টার দিকে ফেরির উপর থেকে নিয়ন্ত্রণ হারিযে ক্রেনটি  নদীতে পড়ে যায়। এতে কোন হতাহতে খবর পাওয়া যায়নি। 

রাঙামাটি জেলা সড়ক ও জনপদ বিভাগের উপ সহকারি প্রকৌশলী রবিউল ইসলাম  বলেন, আমরা বিষয়টি শুনেছি। দুর্ঘটনার পর আমাদের লোক পাঠানো হয়েছে দ্রুত উদ্ধারের কাজ চলছে। তবে উদ্ধারের পর নদীর ড্রেজিংয়ের কাজ যথাসময়ে শুরু হবে।

প্রসঙ্গত: নাব্যতা সংকট ও জোয়ার ভাটার কারণে প্রায় সময় বন্ধ রাখতে হচ্ছে কাপ্তাই ও রাঙ্গুনিয়া উপজেলাধীন কর্ণফুলী নদীর চন্দ্রঘোনা- রাইখালী ফেরি চলাচল। এতে দীর্ঘ সময়ের জন্য খাগড়াছড়ি এবং রাঙামাটির সাথে বান্দরবান ও চট্রগ্রামের  যোগাযোগ ব্যবস্থায় বিড়ম্বনার সৃষ্টি হয়। ফলে বিভিন্ন স্থান থেকে সড়ক পথে ফেরি যোগে পার হতে আসা শত শত যানবাহন চালক এবং যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। এ নাব্যতা সংকটে প্রায়ই এমন পরিস্থিতির শিকার হতে হচ্ছে এই সড়কে চলাচলকারীদের। এতে করে সময় যেমন অপচয় হচ্ছে তেমনী চরম দূর্ভোগের শিকার হচ্ছেন ভুক্তভোগীরা।এ সমস্যা নিরসন ও নদীর তল দেশ ড্রেজিং করার জন্য ক্রেন  আনা হলে সেটি রবিবার রাত ৩ টার দিকে ফেরির উপর থেকে নিয়ন্ত্রণ হারিযে নদীতে পড়ে যায়। 

এই ড্রেজিং এর কারনে রবিবার (১০ মার্চ) হতে ভোর ৬ টা হতে ১৩ মার্চ পর্যন্ত ভোর ৫ টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয় রাঙামাটি জেলা সড়ক ও জনপদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু