ধামইরহাটে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
নওগাঁর ধামইরহাটে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র সহযোগিতায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা শাখার বাস্তবায়নে ১০ মার্চ বেলা ১১ টায় ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজ মাঠে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং অগ্নিকাণ্ড ও ভূমিকম্প থেকে উদ্ধারের মহড়া চালানো হয়। মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শফিকুল ইসলাম। সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন ধামইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হানিফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মিলন কুমার, প্যানেল মেয়র মেহেদী হাসান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শামসুল আলম,ওয়ার্ল্ড ভিশন প্রজেক্ট অফিসার মুকুুল বৈরাগী, প্রভাষক আব্দুর রাজ্জাকসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে অগ্নিকান্ডে করনীয় ও গ্যাস সিলিন্ডারে আগুন নিয়ন্ত্রন কৌশল শেখানো হয়।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত